
কেশবপুর পৌর শহরের ভোগতি নরেন্দ্রপুর এলাকায় তুরানী বেগম (৩৫) নামে এক গৃহবধূর ক্রয়সূত্রে পাওয়া ২০ শতক জমি জোরপূর্বক দখল চেষ্টা করেছে প্রভাবশালী চক্র। তাদের প্রাণনাশের হুমকি, মারধরে জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
জানা গেছে, পৌর শহরের ২৮ নং ভোগতি নরেন্দ্রপুর মৌজায় সেপারেশন ৭০২ খতিয়ানের আর এস ১৩১ ও ১৩৮ দাগের ২০ শতক জমির তিনি বৈধ মালিক। এই জমি তার নামে নামপত্তন করা হয়েছে। খাজনাও নিয়মিত পরিশোধ করেছেন। ওই জমিতে তিনি সম্প্রতি বসতঘর নির্মান কাজ শুরু করেছেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী মোকাম গাজী, মামুন গাজীসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জন ভূমিদস্যু লোক দীর্ঘদিন ধরে তার জমি দখলের পাঁয়তারা করছে। এ নিয়ে আদালতে একটি দেওয়ানী মামলা চলমান রয়েছে। চলমান মামলায় আদালত শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
আসামিরা আদালতের নির্দেশ অমান্য করে এবং একাধিকবার স্থানীয় সালিশ বিচারও মানতে অস্বীকার করে। সর্বশেষ গত বৃহস্পতিবার আসামিরা লাঠিসোটা নিয়ে তার জমিতে অনধিকার প্রবেশ করে এবং গায়ের জোরে সন্ত্রাসী কায়দায় আমার নিজ নামীয় ২০ শতক জমি দখল করার চেষ্টা করে। এসময় কাজ করতে থাকা মিস্ত্রিদের মারপিট করে। মোছা: তুরানী বেগম ও তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে আসামিরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় তারা মারপিটের চেষ্টা করে এবং দেশীয় ধারালো অস্ত্র দিয়ে প্রাণনাশের হুমকি দেয়।
তুরানী বেগম আরও বলেন, আসামিদের কার্যকলাপের কারণে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছি। তিনি অবিলম্বে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এনজে
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৫সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৭আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৮যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত