
যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে আসামি গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের এক এসআইসহ দুই কনস্টেবল আহত হয়েছেন। গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে ওই আসামিকে ছিনিয়ে নিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পরে বৃহস্পতিবার তাঁকে আবার গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আসমত আলীর নেতৃত্বে একদল পুলিশ গতকাল বুধবার রাত দেড়টার দিকে হিজলডাঙ্গা গ্রামে আসামি ধরতে যান। এ গ্রামের আমিনুদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনকে (৩৫) বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে এলাকার লোকজন ওই আসামিকে ছিনিয়ে নেন। এ সময় কেশবপুর থানার এসআই আসমত আলী (৫৪), কনস্টেবল শহিদুল ইসলাম (৩৫) ও হাবিবুল্লাহ (৩০) আহত হন। শহিদুল ইসলামকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।
শহিদুল ইসলাম বলেন, তিনি যখন আসামিকে ধরে রাখার চেষ্টা করেন, তখন তাঁকে বুকে আঘাত করা হয় এবং তাঁর হাতের একটি আঙুলও আঘাতপ্রাপ্ত হয়। লোকজন তাঁর কাছ থেকে আসামি ছিনিয়ে নেন।
কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, আসামি গ্রেপ্তার করার পর মসজিদে মাইকিং করে মিথ্যা তথ্য প্রচার করা হয়, বলা হয়, ওই আসামিকে পুলিশ পিটিয়ে মেরে ফেলেছে। এ খবর শুনে এলাকাবাসী একত্র হয়ে সেই আসামিকে ছিনিয়ে নেন।
জাহাঙ্গীর হোসেন তিনটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। পরে আজ বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত এলাকা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এনজে
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৫সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৭যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৮প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ৯আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত