
যশোরের কেশবপুরের জলাবদ্ধ পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামের প্রান্তিক অসহায় পরিবারের মাঝে সেমিপাকা পয়ঃনিষ্কাশনের (টয়লেট) উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পাঁজিয়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সংস্থার কার্যালয়ে সাতটি পরিবারের মাঝে টয়লেট স্থাপনের ওই উপকরণ বিতরণ করা হয়।
পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক অনুকুল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রায়হান আহমেদ বাপ্পি।
উন্নয়ন কর্মী মানব মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল, মহিলা মেম্বার দিল হাসনা মুক্তা, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তাপস দে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমীর দাস, মানব মন্ডল, আব্দুল গফফার। স্বাগত বক্তব্য দেন পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার। দারিদ্র্য বিমোচন ও স্যানিটেশন মান উন্নয়নের লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে সেমিপাকা টয়লেট স্থাপন প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে ওই উপকরণ বিতরণ করা হয়েছে। এর আগে আরও ১০টি পরিবারের মাঝে পয়ঃনিষ্কাশনের (টয়লেট) উপকরণ দেওয়া হয়। সেমিপাকা টয়লেট স্থাপনের উপকরণ পেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর অসহায় মানুষেরা খুশি হয়েছেন।
এনজে
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৬মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৭সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৮যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০বেরোবিতে স্নাতক পাসের আগেই জালিয়াতি করে সোহানের চাকরি, এবার স্থায়ীকরণের উদ্যোগ





পাঠকের মতামত