
যশোরের কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কেশবপুর পাবলিক ময়দানে জানাজা নামাজ শেষে পৌরসভার বালিয়াডাঙ্গা এলাকার পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
গত শনিবার রাতে অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা এলাকায়। তিনি প্রয়াত মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের আপন ভাগনে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার দুপুরে কেশবপুর পাবলিক ময়দানে অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুর মরদেহ আনা হলে তাকে শেষবারের মতো দেখতে ও জানাজায় শরিক হতে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের ঢল নামে। যশোর জেলা ও উপজেলা বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠন, কেশবপুর প্রেসক্লাব এবং বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক স¤পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক স¤পাদক অমলেন্দু দাস অপু, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর-৬ আসনে ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী, উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, বিএনপি নেতা মারুফুল ইসলাম মারুফ, মাসুদুজ্জামান মাসুদ, ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলা প্রমুখ। জানাজা নামাজে ইমামতি করেন ডাক্তারখানা জামে মসজিদের খতিব ফজলুল করিম কাশেমী।
বিএইচ
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৬মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৭সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৮যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০বেরোবিতে স্নাতক পাসের আগেই জালিয়াতি করে সোহানের চাকরি, এবার স্থায়ীকরণের উদ্যোগ





পাঠকের মতামত