
যশোরের কেশবপুরে ১ হাজার ৩৯০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মুগ, তিল, পাট ও আউশ ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে ওই সমস্ত ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, কর্মপরিষদ সদস্য তাজামুল ইসলাম দিপু, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল আল মামুন বলেন, ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ, তিল, পাট ও উফশী আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১ হাজার ৩৯০ জন প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এর ভেতর ৭০০ জন কৃষককে পাঁচ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি, ৬০০ জন কৃষককে এক কেজি করে পাটবীজ, পাঁচ কেজি ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি, ৬০ জন কৃষককে এক কেজি করে তীলের বীজ, দশ কেজি ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি এবং ৩০ জন কৃষককে পাঁচ কেজি করে মুগ ডালের বীজ, দশ কেজি ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি। বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেয়ে কৃষকেরা খুশি প্রকাশ করেন।
এনজে
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৬মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৭সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৮যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০বেরোবিতে স্নাতক পাসের আগেই জালিয়াতি করে সোহানের চাকরি, এবার স্থায়ীকরণের উদ্যোগ





পাঠকের মতামত