জেলা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫ ১০:১৬ এএম

যশোরের কেশবপুরে বিশ্ব টয়লেট দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকালে এনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন রিসার্চ সেন্টার (ইপিআরসি)-এর উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ঘর, বিদ্যালয়, কর্মস্থানসহ সবখানে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, ইপিআরসির এরিয়া ম্যানেজার মহিদুল ইসলাম, ডকুমেন্টেশন অ্যান্ড মনিটরিং অফিসার রাশিদুল আলম রাশেদ, সুপারভাইজার তন্দ্রা দত্ত, দেলোয়ার হোসেন প্রমুখ। উপজেলার সাগরদাঁড়ি, মজিদপুর, মঙ্গলকোট ও কেশবপুর সদর ইউনিয়নে কমিউনিটি পর্যায়ে ও বিদ্যালয়ে জিওবি-ইউনিসেফ আর্সেনিক মিটিগেশন প্রকল্পের অধীনে বিশ্ব টয়লেট দিবসটি উদযাপিত হয়েছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে কার্গো জাহাজ থেকে সাগরে পড়ে ইয়াসিন (৫০) নামে এক বাংলাদেশি স্টিভেডোর নিখোঁজ ...