
যশোরের কেশবপুরে পুকুরের প্রায় ১৫ মণ মাছ লুট করে বিক্রির ঘটনাকে কেন্দ্র করে সজল হোসেন (২৩) নামে এক যুবককে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনায় মঙ্গলবার ওই যুবকের বাবা উপজেলার মঙ্গলকোট গ্রামের জহুরুল ইসলাম ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
আহত সজল হোসেন বর্তমানে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মঙ্গলকোট দক্ষিণপাড়া এলাকার জহুরুল ইসলামের পুকুর থেকে সোমবার সকাল ৬টার দিকে প্রায় ১০ মণ রুই মাছ, ০৫ মণ কাতল মাছসহ আনুমানিক ৫ লাখ টাকার মাছ প্রতিপক্ষ অংশীদাররা লুট করে বিক্রি করে ফেরার পথে তাদের কাছে মাছ ধরার কথা জানতে চাইলে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে ওইদিন বেলা সাড়ে ১১টার সময় মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে জহুরুল ইসলামের ছেলে সজল হোসেনের পথরোধ করে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। ওই সময় সজল হোসেন গালিগালাজের কারণ জিজ্ঞাসা করলে তাকে লোহার রড ও জিআই পাইপ দিয়ে এলোপাতাড়িভাবে মেরে আহত করে।
এ সময় তার সাথে থাকা চাচাতো বোন আলিফা খাতুনকেও (১৮) মারপিট করা হয়। আহত সজলকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনা উল্লেখ করে সজল হোসেনের বাবা জহুরুল ইসলাম কেশবপুর থানায় মঙ্গলকোট দক্ষিণপাড়া এলাকার রোমান হোসেন (২৫), আবুল কালাম বিশ্বাস (৪৮), রিফাত হোসেন (২১), শফি শেখ (৪৬), মোসলেম উদ্দিন বিশ্বাস (৫২), মামুন হোসেন (২৮), সুমন হোসেন (২৫), মিজানুর রহমান (৪৮), সুফিয়া বেগম (৩৭) ও বিউটি বেগমসহ (৪০) অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের বিষয়ে আবুল কালাম বিশ্বাস বলেন, “আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। তবে বাজারে শুনেছি উনার (জহুরুল) ছেলেকে (সজল) বাজারে একটা ঝামেলায় কে বা কারা আঘাত করেছে। ওই পুকুর আমাদের পৈত্রিক সম্পত্তি।”
এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইমুন হোসাইন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।
টিআর
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৮আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত