প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪ ৮:৫০ পিএম

যশোরের কেশবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য আজিজুল ইসলামের নির্দেশনায় উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

শহরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় ওই স্থানে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তরিকুল ইসলাম সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন রেজা লিখন, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরব অধিকারী, সাংগঠনিক সম্পাদক শেখ মাহেদুল হাসান ছোটন, প্রচার সম্পাদক আমিনুর রহমান, যুবলীগ নেতা জাকির হোসেন মিন্টু, এনামুল কবির সবুজ প্রমুখ।

এএন

শেয়ার

পাঠকের মতামত

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ মাহবুব আনোয়ার বাবলু ইন্তেকাল করেছেন ...

শ্রীলঙ্কান ফিশিং বোট ও দুই জেলেকে উদ্ধার করেছে মহেশখালীর জেলেরা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জিয়াউর রহমানের মালিকানাধীন একটি ফিশিংবোট সাগরে মাছ ধরা ...

পঞ্চগড়ে শিল্পায়নে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান প্রতিষ্ঠান

পঞ্চগড়ে কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি ও সৌরবিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠান ...