উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারী ৩, ২০২৬ ৭:১৫ পিএম

যশোরের কেশবপুরে সাংবাদিকদের সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল ) বিতরণ করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ও কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগিতায় শীতবস্ত্র হিসেবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব ও গুলশান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ।

কম্বল বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, মোল্যা আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক উৎপল দে, সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ শামসুর রহমান, ক্রীড়া সম্পাদক মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য অলিয়ার রহমান, মেহেদী হাসান জাহিদ প্রমুখ।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...