উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫ ৬:১১ পিএম

যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর বিএম শহিদুজ্জামান শহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে তাকে বিস্ফোরক দ্রব্য আইনে গ্রেফতার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) খান শরিফুল ইসলাম বলেন, সোমবার রাতে কেশবপুরের বালিয়াডাঙ্গা এলাকায় স্থানীয় জনতা মব সৃষ্টি করে তাকে মারপিট করে। পরে পুলিশ খবর পেয়ে তাকে থানায় নিয়ে আসে। উপজেলার মধ্যকুলের যুবলীগ নেতা জামাল হোসেনের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলায় বিস্ফোরক দ্রব্য আইনে শহিদকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার তাকে যশোর আদালতে প্রেরণ করা হয়।

জানা গেছে, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিএম শহিদুজ্জামান শহিদ কেশবপুর পৌরসভার ৫ নম্বর আলতাপোল ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। গতবছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি এলাকায় আত্মগোপনে থেকে আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে কার্গো জাহাজ থেকে সাগরে পড়ে ইয়াসিন (৫০) নামে এক বাংলাদেশি স্টিভেডোর নিখোঁজ ...