
যশোরের কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ৮৬ শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। অবসর জনিত কারনে ৩৪ জন প্রধান শিক্ষক ও ৫২ জন সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় ওইসব বিদ্যালয়ে প্রশাসনিক কর্মকান্ড পরিচালনাসহ শ্রেণিকক্ষে পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলায় ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ সব বিদ্যালয়ের মধ্যে বরণডালী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপসানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিয়ারই সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পল্লী মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামকৃঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝিকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোমরপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেউলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিজলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষীনাথকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিসমত সানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালচিরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিমপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচবাকাবর্শী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাকাবর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাড়িয়াঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডোঙ্গাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গড়ভাঙ্গা মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতাইশকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজনগর বাকাবর্শি মোড়ল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৃঞ্চনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়েঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খতিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
এছাড়া, উপজেলাব্যাপী ৫২ জন সহকারী শিক্ষকের পদ শূন্য পড়ে আছে। এ কারণে ওইসব প্রতিষ্ঠানে প্রশাসনিক কর্মকান্ড পরিচালনাসহ শ্রেণিকক্ষে পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসী ওই সব বিদ্যালয়ের শূন্যপদ পূরণের জন্য সংশ্লি¬ষ্ট দপ্তরের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, দ্রুত শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে তালিকা পাঠনো হয়েছে।
এনজে
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৮আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত