
সেমিফাইনাল ম্যাচ মানেই দুই দলের লড়াই। তবে কোপা আমেরিকায় আর্জেন্টিনা-কানাডা ম্যাচে সেটি দেখা যায়নি। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা একক আধিপত্য বিস্তার করে ২-০ গোলের জয়ে নিশ্চিত করে ফাইনাল।
আর্জেন্টিনার পক্ষে সেমিফাইনালে গোলের দেখা পান মেসি এবং আলভারেজ। আর এক ম্যাচ জিতলেই বিশ্বকাপের পর আরও একটি শিরোপা নিজেদের করে নেবে মেসিরা। সর্বশেষ আট আসরে এটি আলবিসেলেস্তদের ষষ্ঠ ফাইনাল। কলম্বিয়া-উরুগুয়ের ম্যাচের জয়ীদের বিপক্ষে আগামী সোমবার (১৫ জুলাই) সকালে শিরোপা জয়ের লড়াই নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।
কানাডা প্রথমবারের মতো কোপা আমেরিকাতে অংশ নিয়ে চমক দেখিয়ে সেমিফাইনালে উঠেছিল। বেশিরভাগই ধারণা করেছিল, অলৌকিক কিছু না ঘটলে তাদের স্বপ্নযাত্রা সেমিতেই থামবে। তবে ফুটবল মাঠে সবসময় অপ্রত্যাশিত কিছু হতে পারে, সেই আশায় মাঠে নেমেছিল কানাডা।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে অলৌকিক কিছু ঘটেনি। আর্জেন্টিনা প্রমাণ করেছে কেন তারা বিশ্বচ্যাম্পিয়ন। লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা সহজেই ২-০ ব্যবধানে কানাডাকে পরাজিত করে ফাইনালে উঠেছে।
ম্যাচের শুরুর কয়েক মিনিটেই কানাডা দুটি সুযোগ পেলেও তারা তা কাজে লাগাতে পারেনি। শ্যাফেলবার্গের দুটি শটই গোলবারের উপর দিয়ে চলে যায়। এরপর ১২ মিনিটে আর্জেন্টিনার প্রথম আক্রমণ আসে মেসির পা থেকে, তবে সেটিও লক্ষ্যভ্রষ্ট হয়। কানাডার খেলোয়াড়রা পেশিশক্তির ব্যবহার করলেও আর্জেন্টিনা ঠাণ্ডা মাথায় খেলে যায় এবং প্রথম গোল পায় ২২ মিনিটে আলভারেজের পা থেকে। ডি পলের পাস থেকে আলভারেজ গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোল করেন।
৩৪ মিনিটে ডি মারিয়ার চিপ শট গোলপোস্টের উপর দিয়ে চলে যায়। প্রথমার্ধের শেষ মুহূর্তে ডেভিসের শট আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ ঠেকিয়ে দেন। ফলে প্রথমার্ধে আর্জেন্টিনা ১-০ ব্যবধানে এগিয়ে থাকে।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা তাদের দাপট বজায় রাখে এবং ৫১ মিনিটে মেসির সহায়তায় এনজো ফার্নান্দেজের জোরালো শট কানাডার জালে পৌঁছে যায়, ফলে ব্যবধান দাঁড়ায় ২-০।
দ্বিতীয়ার্ধে কানাডা আক্রমণাত্মক খেলার চেষ্টা করেও আর্জেন্টিনার রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত আর্জেন্টিনাই ফাইনালে জায়গা করে নেয়, আর কানাডার সাহসী যাত্রা সেমিফাইনালেই থেমে যায়।
এম জি
- ১হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ২কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯০ শিক্ষার্থী
- ৩নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ৪এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৫চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার
- ৬ফ্যাসিবাদী সরকার সব ধ্বংস করে গেছে, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী
- ৭১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৮নিরাপদ ক্যাম্পাসসহ ৪ দফা দাবি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের
- ৯সোনালি আঁশ ঘিরে মাঠে কর্মচাঞ্চল্য, ভালো দামের অপেক্ষায় কৃষক
- ১০ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ
- ১রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ২চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ৩সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৪৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ৭মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৮গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ
- ৯চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
- ১০সাতক্ষীরায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে ‘সিদ্দিকী’স গ্রীন টেকনোলজির ‘গ্যাস সেভার’





পাঠকের মতামত