প্রকাশিত: জুলাই ৪, ২০২১ ১:৫৩ পিএম

শেষ হয়েছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল পর্বের খেলা। ফলে চূড়ান্ত হয়েছে এবারের আসরের সেমিফাইনালের লাইনআপ।

আয়োজক এবং বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল শেষ চারে লড়বে পেরুর বিপক্ষে। আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে কলম্বিয়াকে।

বাংলাদেশ সময় রোববার ভোরে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে ইকুয়েডরকে ৩-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। দিনের আগের ম্যাচে উরুগুয়েকে টাইব্রেকারে হারিয়েছে কলম্বিয়া।

ব্রাজিল বনাম পেরু ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ জুলাই ভোর ৬টায়। অন্যদিকে ৭ জুলাই সকাল ৭টায় আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। নিজ নিজ সেমিফাইনালে জিতলেই ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখবে ফুটবল বিশ্ব।

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...