প্রকাশিত: এপ্রিল ৮, ২০২২ ১২:৫৫ পিএম
sample page
barsil-argentina-copa-america-ব্রাজিল-আরজেনটিনা

দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। তার ঠিক এক বছর পর আরও এক কোপা আমেরিকার দরজায় কড়া নাড়ছে । সেই কোপা আমেরিকার প্রতিযোগিতায় ব্রাজিলের সঙ্গে একই গ্রুপে এবার খেলতে হবে আর্জেন্টিনাকে।

এই কোপা আমেরিকা অবশ্য নারীদের। নারীদের কোপা আমেরিকার আসর বসছে এই বছরের মাঝামাঝিতেই। আগামী ৮ থেকে ৩০ জুলাই কলম্বিয়ার কালি, বুকারামাঙ্গা ও আরমেনিয়ায় অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ম্যাচগুলো।

গতকাল ৭ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে ড্র। যেখানে ১০ দলকে দুইটি গ্রুপে ভাগ করা হয়। আর একই গ্রুপে পড়ে যায় ব্রাজিল আর আর্জেন্টিনা। ব্রাজিল-আর্জেন্টিনা আসছে কোপা আমেরিকায় থাকবে বি গ্রুপে। তাদের গ্রুপসঙ্গী হিসেবে আছে পেরু ভেনেজুয়েলা, উরুগুয়ে।

কোপা আমেরিকার ইতিহাসে ব্রাজিল শিরোপা জিতেছে ৭ বার, আর আর্জেন্টিনা জিতেছে একবার। এবারের আসরে সবচেয়ে সফল দুই দলের দেখা হবে শুরুতেই।

প্যারাগুয়ের আসুনচিওন শহরে এই ড্র অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে প্রতিযোগিতাটির মাসকট উন্মোচন করা হয়। এবারের নারী কোপা আমেরিকার মাসকটের নামটা হচ্ছে আলমা।

 

 

শেয়ার

পাঠকের মতামত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন করা হবে

বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের একটি প্যারা ক্রীড়া টুর্নামেন্ট ...

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...