প্রকাশিত: আগস্ট ১, ২০২২ ৯:৫৮ এএম

বে-মেয়াদি ক্রিডেন্স ফার্স্ট গ্রোথ ফান্ড (সিএফজিএফ) ইউনিট প্রতি ৯ শতাংশ নগদ লভ্যাংশ (৯০ পয়সা) ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয় গত ৩০ জুন, ২০২২।

ক্রিডেন্স অ্যাসেট ম্যানেজমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ জুন, ২০২২ সমাপ্ত বছরে বাজার মূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১১ টাকা ৭৪ পয়সা ও ইউনিট প্রতি আয় (ইপিইউ) ৭৯ পয়সা।

দক্ষ তহবিল ব্যবস্থাপনা এবং কঠোর গবেষণার দ্বারা পরিচালিত, এ তহবিলটি ধারাবাহিকভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচককে ছাড়িয়ে যায়।

এ সময়ে তহবিলের ৬.৮২ শতাংশ এনএভি বৃদ্ধি পেয়েছে, যেখানে ডিএসইএক্স, শরিয়াহ সূচক মাত্র ৩.৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ডিএসইএক্স ইনডেক্সকে ৩.১ শতাংশ ছাড়িয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির

পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে মার্চেন্ট ব্যাংক জিএসপি ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে ...

জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা

শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ারদরের অস্বাভাবিক দরবৃদ্ধি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নজরদারিতে এসেছে। এ ...

কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির অর্ধ-বার্ষিক সম্মেলন-২০২৬ সম্প্রতি কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ...

সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সাউথইস্ট ব্যাংক পিএলসির কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে ...