
ক্ষমতার জন্য নয় বরং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার(২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি কড়াইলবাসীর উদ্দেশে এই কথা বলেন।
বক্তব্যে তিনি নিজেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তান পরিচয়ের চেয়েও বড় পরিচয় হিসেবে ‘জনগণের সন্তান’ হিসেবে তুলে ধরেন। এসময় তিনি দেশের আপামর জনসাধারণের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তারেক রহমান জানান, মা-বোনদের স্বাবলম্বী করা এবং কৃষকদের সহায়তা দিতে তিনি ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নিতে চান। কড়াইল বস্তিবাসীর সন্তানদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে মানসম্মত শিক্ষা ও আধুনিক চিকিৎসাসেবার প্রতিশ্রুতিও দেন তিনি। তার ইচ্ছা এই এলাকার সন্তানরা যেন বিদেশি ভাষায় দক্ষ হয়ে বিশ্বমঞ্চে নিজেদের তুলে ধরতে পারে।
আবাসন সমস্যা সমাধানে তিনি ছোট ছোট ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা এবং একটি নতুন ক্লিনিক স্থাপনের কথা উল্লেখ করেন। নিজের ব্যক্তিগত ঘর হারানোর স্মৃতি মনে করিয়ে দিয়ে তিনি বলেন যে সাধারণ মানুষের মাথা গোঁজার ঠাঁই হারানোর বেদনা তিনি গভীরভাবে অনুভব করেন।
চব্বিশের গণ-আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, আল্লাহর রহমত থাকলে এবং জনগণের দোয়া পাশে থাকলে তিনি এই উন্নয়নমূলক কাজগুলো দ্রুত বাস্তবায়ন করবেন।
বিএইচ
- ১গ্যাস সংকট সাময়িক, দু-তিন দিনের মধ্যেই সমাধান: যুগ্ম সচিব
- ২দ্বিতীয় ধাপে শৈলকুপার ২ হাজার ৫০০ জন পাবেন কৃষক কার্ড
- ৩ফ্রিল্যান্সার ও সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন সহজে নতুন নির্দেশনা
- ৪সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৫প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
- ৬মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৭এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৮মোড়লগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য অনিয়মে অতিষ্ঠ যাত্রীরা
- ৯টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ১০এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৩এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৪সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৫একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৬মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ৭পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ৮সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৯ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ১০নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান





পাঠকের মতামত