
এমএমই উদ্যোক্তাদের সঙ্গে ব্যাংকারদের দূরত্ব রয়েছে। ক্ষুদ্রঋণ প্রদান কর্মসূচি বাস্তবায়নে এই দুরত্ব কমাতে হবে। এজন্য সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে জানিয়েছেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান ।
শনিবার (৩০ অক্টোবর) সিলেটে এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম।
মো. মাসুদুর রহমান বলেন, এমএমই উদ্যোক্তাদের সঙ্গে ব্যাংকারদের দূরত্ব রয়েছে। ক্ষুদ্রঋণ প্রদান কর্মসূচি বাস্তবায়নে এই দুরত্ব কমাতে হবে। এজন্য সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, প্রণোদনার প্যাকেজের ঋণ সুষ্ঠুভাবে বিতরণ নিশ্চিত করতে একটি হটলাইন চালু করা যেতে পারে।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান বলেন, ‘ছোট উদ্যোক্তাদের ক্ষেত্রে ঋণ ফেরত না পাওয়ার নজির নেই। এজন্য ঋণ বিতরণে তাদের অগ্রাধিকার দিতে হবে।’
ছোট উদ্যোক্তাদের ঋণ বিতরণে নিয়মকানুন সহজ করার জন্য ব্যাংকারদের প্রতি অনুরোধও জানান তিনি। একই সঙ্গে তিনি উদ্যোক্তাদের সহজে ঋণ পেতে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার পরামর্শও দেন।
চলতি অর্থবছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ২০০ কোটি টাকার ঋণ বিতরণ শেষ করা সম্ভব হবে বলেও আশা জানান ড. মো. মফিজুর রহমান।
এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান বলেন, ‘ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণের জন্য প্রায় ১০০ কোটি টাকার ঋণ ছাড় করা হয়েছে। আরও ৫৪ কোটি টাকার ঋণ অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।’
তিনি জানান, মোট ঋণের ৩০ শতাংশ নারী-উদ্যোক্তাদের মধ্যে বিতরণের লক্ষ্য ঠিক করা হয়েছে। এছাড়া ঋণ পাওয়ার ক্ষেত্রে একটি নীতিমালা তৈরি করা হয়েছে। এর আলোকে ঋণ বিতরণ করা হবে।
নীতিমালা অনুযায়ী, যারা এখনও ব্যাংক ঋণ পাননি তাদের অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া নারী উদ্যোক্তা ও করোনা মহামারির কারণে গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ের ক্ষতিগ্রস্ত অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ দেয়ার ক্ষেত্রে বিশেষ বিবেচনায় আনা হবে।
- ১মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক
- ২মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ২ সেনাসদস্য নিহত
- ৩জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবির ঘটনায় ৪৪ জনের প্রাণহানি
- ৪দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল
- ৫হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ৬বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৭অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৮বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৯পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ১০শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ১০গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত





পাঠকের মতামত