প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২ ৫:৩৯ পিএম

সবার জন্য পুঁজিবাজারে উন্মুক্ত বিনিয়োগ আরো সহজ করতে বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল বাজারে নিয়ে এসেছে ব্লু-সিপ নামে নতুন একটি প্রডাক্ট। এখানে ক্ষুদ্র, মাঝারি ও বড় যে কোন বিনিয়োগকারীরা খুব সহজেই তাদের জমানো টাকায় পুঁজিবাজারে শেয়ার কিনতে পারবে। ৩ থেকে ১০ বছর মেয়াদে যে কেউ প্রতিমাসে সর্বনিম্ন ৩ হাজার টাকা থেকে শুরু করে বা এর অধিক বিনিয়োগ করে এই স্কিম নিতে পারবেন।

বুধবার (১৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের নিজস্ব কার্যালয়ে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল। চলতি বছরের জুন মাসে বিনিয়োগকারীদের জন্য পরীক্ষামূলকভাবে বাজারে আসে ব্লু-সিপ। দীর্ঘ ৬ মাস বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটালের একটি বিশেষজ্ঞ প্যানেলের পর্যবেক্ষণ ও বাজার পরীক্ষানিরীক্ষার পর আজ প্রডাক্টটি বাজারে উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

পুঁজিবাজারের অস্থিরতা কাটিয়ে বিনিয়োগকারীদের সম্পদ বাড়ানোর নিশ্চয়তা দিয়ে বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ বলেন, পুঁজিবাজার সম্পর্কে সম্যক জ্ঞান না থাকার কারনে শেয়ার বাজারে বিনিয়োগ করে বারবার হতাশ হয়ে ফিরে গেছেন অনেকে। বর্তমানে শেয়ার বাজারের এ ধ্বসের সময়েও আমরা বিনিয়োগকারীদের একটা প্রফিট দিয়েছি। এটা সম্ভব হয়েছে কারন, বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটালের বিশেষজ্ঞ প্যানেল সর্বদা অর্থনৈতিক বিষয়াবলি ও বাজার পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিয়েছে।

সঞ্চয়কারীর টাকা কিভাবে শেয়ার বাজারে বিনিয়োগে রুপান্তর করা হবে এর জবাবে মি. হামিদ বলেন, সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে একটা বড় ধরনের পার্থক্য আছে। বাংলাদেশে সঞ্চয়ের সুবিধাগুলো খুব ব্যাপকভাবে প্রচলিত এবং কাস্টমারদের কাছে সুপরিচিত। যেমন- সঞ্চয়পত্র, ব্যাংক ডিপোজিট, পোস্টাল সেভিংস। কিন্তু আপনার সঞ্চয়কে বিনিয়োগ করে অধিক মুনাফার নিশ্চয়তা দিবে ব্লু-সিপ। সঞ্চিত টাকা জমা হওয়ার পরপরই সে টাকায় শেয়ার কেনা হবে এবং এটি হবে দীর্ঘমেয়াদী। সঞ্চয়কে বিনিয়োগে রুপান্তর করার জন্যই ক্ষুদ্র সঞ্চয়কারীরা বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটালের “সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্লান” ব্লু-সিপ ক্রয় করবেন।

বিনিয়োগকারীর সার্ভিস চার্জ ও সঞ্চিত অর্থ উত্তোলনের ব্যাপারে তিনি বলেন, বিনিয়োগকারীর সঞ্চিত অর্থের বার্ষিক শতকরা ৩ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। সঞ্চয়কারীর জন্য যে শেয়ার ক্রয় করা হবে সেটির রেগুলার প্রাইস সে দেখতে পারবে। সে চাইলে তার শেয়ার বিক্রি করে লভ্যাংশসহ টাকা ফেরৎ পেতে পারেন। সঞ্চিত টাকার নিশ্চয়তার ব্যাপারে তিনি আরো বলেন,বাংলাদেশ ব্যাংকের নিবন্ধন নিয়ে আমরা কাজ করছি, আমাদের এই সিস্টেমটা অনেকটা ব্যাংকের মতোই। ব্যাংকে টাকা সঞ্চয় করলে মুনাফা পাওয়া যায় আমাদের এখানে টাকা জমা করলে বিনিয়োগের লভ্যাংশ পাবে।

বিনিয়োগে ঝুঁকি এড়াতে বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরুন প্রসাদ পাল বলেন, পুঁজিবাজার হচ্ছে ঝুঁকিপূর্ণ এবং যারা সাধারণ ও ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের পুঁজিবাজার বিষয়ক সম্যক জ্ঞানের সুযোগ একেবারেই সীমিত; তাদের ক্ষেত্রে খুব বেশী একটা প্রফেশনাল সার্ভিস পর্যাপ্ত নয় বল্লেই চলে। সাধরণত বড় বড় শেয়ার হোল্ডার বা বিনিয়োগকারীর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সেবা বাজারে কিছুটা হলেও প্রচলিত আছে। ঠিক ক্ষুদ্র সঞ্চয়কারীদের জন্য ক্যাপিটাল মার্কেটের বিনিয়োগের ক্ষেত্রে তার নিজস্ব সম্পৃক্ততা না এনে পুরো ঝুঁকিটাকে তলানীতে রেখে পদ্ধতিগতভাবে একটি সুচারু বিনিয়োগের মাধ্যমে একটা ক্ষুদ্র সঞ্চয়কে বৃহৎ অংকে পরিণত করার প্রডাক্টটা হচ্ছে ‌‌ ‌‌‌‌‍‍সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্লান এবং সেটাই বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল নিয়ে এসেছে সাধারণ গ্রাহকদের জন্য নাম হয়েছে ব্লু-সিপ।

তিনি আরো বলেন, সমস্যার সমাধান করতেই সত্যিকার গবেষকদের সমন্বয়ে এই প্রডাক্টটির পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল তার গ্রুপের একদল অ্যানালিস্ট, যারা আর্থিক ব্যাবস্থা সম্পর্কে সম্যক ধারণা রাখেন এমন ব্যাংকার, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ বিশেষজ্ঞরা এসব পোর্টফলিও ম্যানেজ করবে এবং ছোট সঞ্চয়কারীরাও এ সুবিধা পাবে। ইতোমধ্যে পুঁজিবাজার নিয়ে এই গবেষণা পরীক্ষিত এবং এর ফল বেশ ইতিবাচক বলেই প্রডাক্টির ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ছোট ছোট বিনিয়োগের ব্যাপারে ক্যাপিটালগুলো বেশী গুরুত্ব দেয় না; বিধায় একটি বাদ্ধ পরিমান টাকার সমন্বয়ে এই প্যানেলকে কাজে লাগাতেই তাদের পরিকল্পনা কাজ করবে। বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটালের একটা ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো আছে, একটা ডাইভার্সিফাইড টিম আছে- যাদের মধ্যে উদ্যোক্তা, ইনভেস্টমেন্ট কমিটির উদ্যোক্তা, সিনিয়ার চার্টার্ড একাউন্টের, সিএফএ হোল্ডার এবং ক্যাপিটাল মার্কেটে দীর্ঘদিন ধরে কাজ করছেন; এমন ব্যাক্তিত্ব আছেন বিধায় সবার সমন্বয়ে একটা কাঠামোগত পদ্ধতিতে এই পোর্টফলিও সেবাটা দেয়া হবে।

ব্লু-সিপ প্রডাক্টের হেড ইনাম আহমেদ হাসান জানান, বড় বিনিয়োগকারীরাও কমপক্ষে ৩ লাখ টাকা বিনিয়োগ করতে পারবেন ব্লু-সিপ এ; এই বিনিয়োগের অভিজ্ঞ পোর্টফলিও ব্যবস্থাপকেরা ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন। সাধারণত মূল্যস্ফিতিকে সমন্বয় করে যে সঞ্চয় হয় তার পরিমাণ অপেক্ষাকৃত কম হয়; কিন্তু ব্লু-সিপ এ বিনিয়োগের মাধ্যমে সঞ্চয়টা একটা মহীরুহ হয় এবং বড় আকারে মুনাফা তৈরি করে। এছাড়া জাতীয় বাজেট অনুসারে ব্যক্তি বিনিয়োগ ১৫% করের ব্যবস্থা উঠে যাওয়ায় এক্ষেত্রে পুরো ব্যাক্তি বিনিয়োগটাই কর অব্যাহতি পাবে: পাশাপাশি লভ্যাংশটাও করমুক্ত থাকবে। “সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্লান-সিপ” মূলত জনপ্রিয় প্রডাক্ট; আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে বাংলাদেশে এখনও এটা খুব বেশি জনপ্রিয় হয়নি কিন্তু এটার মাধ্যমে মুনাফার একটা ভালো গড় বের করা সম্ভব এবং ঝুঁকিটা সবচেয়ে বেশী কমিয়ে আনা সম্ভব।

ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের(সিএমজেএফ)‌’র সভাপতি জিয়াউর রহমান বলেন,সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্লান বাংলাদেশে নতুন না, এর আগেও এমন ধারণা এসেছে তবে সফল হতে পারেনি। কেননা, শেয়ার বাজারে বিনিয়োগ করে অনেকে রাতারাতি রিটার্ন আশা করে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে যার ফলে সে ব্যর্থ হয়। ভারতে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্লান-সিপ ব্যাপক জনপ্রিয় হচ্ছে আমাদের দেশেও এর প্রচারণা চালাতে হবে। মানুষের আস্থা অর্জন করতে পারলে এ খাত সম্ভাব্যময়ী হয়ে উঠবে।
শেয়ার বাজারে ৩-৭ বছরের দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে সেটি একটি অর্জনে পরিণত হবে ।

এছাড়া মিট দ্য প্রেসে বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজের ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ. এইচ. এম নাজমুল আহসানসহ গণমাধ্যম ব্যাক্তিত্বরা উপস্থিত ছিলেন।

শেয়ার

পাঠকের মতামত

উৎপাদন সম্প্রসারণের জন্য জমি ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি ...

একমি ল্যাবরেটরিজে এমডি নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই ...

মাইডাস ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

মাইডাস ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারী,২৬-মার্চ,২৬) অনিরীক্ষিত আর্থিক ...

বে লিজিংয়ের মঙ্গলবার লেনদেন চালু

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মঙ্গলবার শেয়ার লেনদেন চালু হবে। ডিএসই সূত্রে ...