
আমরা প্রতিনিয়ত দোকান থেকে বিভিন্ন খাদ্যদ্রব্য কিনে থাকি। এসব খাদ্যপণ্য নানা ধরনের প্যাকেটে বা মোড়কে আবৃত করে আমাদের হাতে দেওয়া হয়। কিন্তু আমরা কখনো ভেবে দেখি না এসব প্যাকট বা মোড়ক কতটা স্বাস্থ্যসম্মত; এগুলো কোনো স্বাস্থ্যঝুঁকি বহন করছে কিনা। আমরা ভেজাল খাদ্যের বিরুদ্ধে সোচ্চার; কিন্তু খাদ্যদ্রব্যের প্যাকেটের বিষয়ে সচেতন নই। বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে এ বিষয়টি আলোচনায় আসে। সেখানে খাবার প্যাকেজিংয়ে প্রিন্টিং কালি ব্যবহারের নির্দেশনা নিয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) মান মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া প্যাকেজিং সাপ্লাই চেইন, প্যাকেজিং উপাদানের নিরাপত্তা এবং ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরা হয়। উদ্যোগটি প্রশংসনীয়।
তবে বিএসটিআইর কাজ মূলত সেবা ও পণ্যের গুণগতমান নিয়ন্ত্রণ করা এবং এ উদ্দেশ্যে পণ্যের মোড়কজাত ও বাজারজাত করার অনুমোদন দেওয়া। কিন্তু বাজারে যেসব প্যাকেটে বা মোড়কে পণ্য বিক্রি হচ্ছে সেসব কতটা স্বাস্থ্যসম্মত, তা দেখবে কে? আমাদের দেশে ভেজাল খাদ্য বিক্রি হয় দেদার, যা দেখার যেন কেউ নেই। সেক্ষেত্রে খাদ্যপণ্যের প্যাকেট তৈরির ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে কিনা অথবা তা বিএসটিআই’র অনুমোদনপ্রাপ্ত কিনা, সে বিষয়টি দেখবে কে? অবশ্যই সরকারি কর্তৃপক্ষকেই তা তদারক করতে হবে সার্বক্ষণিকভাবে। তবে সবচেয়ে বেশি যা জরুরি তা হলো জনসচেতনতা। দোকানপাট, রাস্তাঘাট বা হকারের কাছ থেকে কেনা খাবার যেসব প্যাকেট বা ঠোঙায় দেওয়া হয়, তা বেশিরভাগ সময়ই হয় মুদ্রিত কাগজে তৈরি। এসব কাগজ যে কালিতে মুদ্রিত হয়, তা যে স্বাস্থ্যের জন্য বিপজ্জনক, সে বিষয়টি খুব কম মানুষই জানে, অথবা জানলেও তাতে গুরুত্ব দেয় না। কাজেই এ বিষয়ে জনসচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। সেটা মূলত সরকারকেই করতে হবে। পাশাপাশি জনস্বাস্থ্যের সুরক্ষায় সর্বত্র নিরাপদ খাদ্য প্যাকেজিং নিশ্চিত করতে হবে। সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এটাই কাম্য। সূত্র: যুগান্তর।
- ১কৃষকেরও সংসার আছে, তাদের বাঁচতে হবে: কৃষিমন্ত্রী
- ২উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, মহাসড়ক অবরোধ
- ৩অতিরিক্ত বন্দির চাপে দুর্ধর্ষ আসামিদের আলাদা রাখা যাচ্ছে না
- ৪সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ৫রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
- ৬নীতিমালা উপেক্ষা করে ইবিতে সভাপতি নিয়োগ, তালা ঝুলিয়ে বিক্ষোভ
- ৭মাদারীপুরে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি ক্যাম্প
- ৮রাত হলেই কপোতাক্ষ নদীর শামুক শিকার, ধ্বংসের মুখে জীববৈচিত্র
- ৯গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ১০বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি
- ১ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ২এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৩দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ৪উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৫আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ৬বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন
- ৭এপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের
- ৮মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে
- ৯রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ১০ঢাকা কলেজ তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি নাফিজ, সম্পাদক ফয়সাল





পাঠকের মতামত