
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা নিয়ে গোপনে গত পাঁচ দিনে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রশাসন খামেনির জানাজার অনুষ্ঠানে বিভিন্ন দেশকে অংশ না নেওয়ার জন্য চাপ প্রয়োগ এবং নিরুৎসাহিত করার চেষ্টা করেছে।
এক জ্যেষ্ঠ ইরানি সূত্রের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, এই প্রচারণা সর্বোচ্চ পর্যায়ে সমন্বয় করা হয়। এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরা জড়িত ছিলেন।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, কোনো দেশ খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিনিধিদল পাঠালে তাদের উন্নয়ন সহায়তা কমিয়ে বা আটকে দেওয়া এবং দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার হুমকিও দেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২৬ জুন রুবিও একটি গোপন নির্দেশনা জারি করে বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কূটনৈতিক মিশনকে নির্দেশ দেন। এর মাধ্যমে তারা স্বাগতিক দেশের কর্মকর্তাদের বোঝানোর জন্য যুক্তরাষ্ট্রের সব ধরনের কূটনৈতিক সক্ষমতা ব্যবহার করে। নির্দেশনায় বলা হয়, ইরানের জানাজায় অংশগ্রহণকে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে ‘অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বিবেচনা করা হবে এবং এর নেতিবাচক প্রভাব দ্বিপক্ষীয় সম্পর্কে পড়তে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই আরব কূটনীতিকও দাবি করেছেন, রুবিও ব্যক্তিগতভাবে অন্তত পাঁচটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করে তাদের অনুষ্ঠানে অংশ না নেওয়ার আহ্বান জানান।
এদিকে, আফ্রিকার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরা আরও কঠোর অবস্থান নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, সংশ্লিষ্ট দেশগুলো তেহরানে প্রতিনিধি পাঠালে মার্কিন উন্নয়ন সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
মার্কিন এই তীব্র চাপের ফলে অন্তত ১৩টি দেশ শেষ পর্যন্ত জানাজায় অংশগ্রহণের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় বলে দাবি করেছে তাসনিম নিউজ এজেন্সি। এর মধ্যে তিনটি পূর্ব ইউরোপীয় দেশ, পাঁচটি আফ্রিকান রাষ্ট্র, দুটি পারস্য উপসাগরীয় আরব দেশ এবং পূর্ব এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ দেশ রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এসব দেশের কয়েকটি জেনেভা ও নিউইয়র্কে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে দুঃখ প্রকাশ করে তাদের সিদ্ধান্তের ব্যাখ্যা দেয়। অন্য কয়েকটি দেশ তেহরানে অবস্থানরত নিম্নপদস্থ কূটনীতিকদের অনুষ্ঠানে পাঠানোর প্রস্তাব দিলেও ইরান তা গ্রহণ করেনি।
তবে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ সত্ত্বেও ১০০টিরও বেশি দেশের প্রতিনিধি জানাজার অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, এটি খামেনির প্রতি আন্তর্জাতিক সম্মান এবং মার্কিন কূটনৈতিক প্রচেষ্টার ব্যর্থতারই প্রতিফলন।
প্রতিবেদন অনুযায়ী, কয়েক দিনব্যাপী এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে তেহরানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হবে। পরে তাকে দাফনের জন্য পবিত্র ইমাম রেজার মাজারসংলগ্ন মাশহাদে নেওয়া হবে।
এদিকে, জানাজার সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যেকোনো ধরনের উসকানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ইরানি কর্মকর্তারা।
এনজে
- ১স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানল: সরানো হলো দুই লাখের বেশি মানুষ
- ২দেশের সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৩শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ৪সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৫শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৬২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৭কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৮ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৯আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ১০মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত