ডেস্ক নিউজ
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫ ৭:৫০ পিএম

বিএনপি চেয়ারপার্সন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করেন তারা।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আশরাফ উদ্দীন খানের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ , ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো: ওবায়দুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক।

এছাড়াও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, শাখা ছাত্রদলের সদস্য সচিব মো: মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

কুড়িগ্রামে বাসে হামলার প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

শুক্রবার রাতে চলন্ত যাত্রীবাহী বাসে হামলা, ভাঙচুর এবং চালক-সুপারভাইজার-হেলপারকে নির্মমভাবে মারধরের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ...