প্রকাশিত: মে ১৪, ২০২৪ ৯:০৮ পিএম , আপডেট: মে ১৪, ২০২৪ ৯:২৬ পিএম

খুলনা অঞ্চলে নবীন প্রকল্প পরিচালক (পিডি) সৃষ্টির লক্ষ্যে ‘জনসেবায় প্রকল্প ডিজাইন ও বাস্তবায়ন’ বিষয়ক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ মঙ্গলবার দুপুরে শেষ হয়েছে। খুলনা অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার প্রকল্পের উদ্যোগে খুলনা শিল্পকলা একাডেমিতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, জেলা পরিষদ, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, পরিবেশ, সমাজসেবা, সমবায় অধিদপ্তর, বিআরডিবি, জুট মিলস কর্পোরেশন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ জন কর্মকর্তা হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন খুলনা অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টারের প্রকল্প পরিচালক (পিডি) আবু সায়েদ মো. মনজুর আলম (উপসচিব)। বিশেষ অতিথি ছিলেন খুলনা অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (এক্সইএন) এএসএম তারিকুল হাসান খান ও পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা মোহাম্মদ হামিদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার প্রকল্পের সহকারী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. মমিনুর রহমান।

প্রশিক্ষণে প্রকল্প প্রস্তাবনা তৈরি, প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, প্রকল্প সংশোধন, প্রকল্প অনুমোদন প্রক্রিয়া, প্রকল্প বাস্তবায়ন কৌশল, প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন এবং প্রকল্প ব্যবস্থাপনা চক্র বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। এর আগে গত ৮ মে সকালে সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ।

এআরএস

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...