
খুলনায় ২৪ ঘণ্টায় চারটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত খুলনার বিভিন্ন এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।
রেলস্টেশন থেকে যুবকের মরদেহ উদ্ধার
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে খুলনা রেলস্টেশনের প্ল্যাটফর্ম থেকে প্রিন্স (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। রেলওয়ের নিরাপত্তা বাহিনীর হাবিলদার ওহিদ খান জানান, প্রিন্স স্টেশনসংলগ্ন একটি হোটেলের কর্মচারী ছিলেন। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রূপসায় পুকুর থেকে অজ্ঞাত লাশ
সোমবার রাত ৯টার দিকে খুলনার রূপসা উপজেলার জাবুসার চৌরাস্তা মোড়ের কাছে একটি কোম্পানির পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, ‘৯৯৯’ থেকে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তি তিন থেকে পাঁচ দিন ধরে পানিতে ছিল। মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সড়কের পাশে বৃদ্ধের মরদেহ
সোমবার সন্ধ্যা ৭টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের পাশে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃতের আনুমানিক বয়স ৮০ বছর। খানজাহান আলী সেতুর দিকে যাওয়ার পথে সড়কের পাশে তিনি পড়ে ছিলেন। স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় তিনি মারা গেছেন।
বটিয়াঘাটায় পুকুরে গৃহবধূর মরদেহ
বটিয়াঘাটা উপজেলার কুন্ডুপাড়া এলাকায় নিজ বাড়ির পুকুর থেকে জোসনা কুন্ডু (৪৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ইন্দ্রজিৎ কুন্ডুর স্ত্রী।
বটিয়াঘাটা থানার ওসি মো. আব্দুর রহিম জানান, জোসনা শারীরিকভাবে অসুস্থ ছিলেন। রোববার রাত ৮টার দিকে পুকুরে থালাবাটি ধোয়ার সময় অসুস্থতার কারণে পুকুরে পড়ে গিয়ে মারা যান। পরদিন সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
- ১তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ২চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
- ৩সূচকের বড় পতনে কমেছে লেনদেনও
- ৪জলবায়ু বাস্তুচ্যুতি ব্যবস্থাপনায় ১.২৫ মিলিয়ন ইউরো সহায়তা পাবে বাংলাদেশ
- ৫পূবালী ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৭ফার্স্ট ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী
- ৯নিটল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৫অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৬মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৭মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৮ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৯টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ১০এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার





পাঠকের মতামত