
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজের) সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম মনির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কয়রা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকের উপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন তারা।
বক্তারা আরো বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকদের যেভাবে কন্ঠরোধ করা হতো তার ধারাবাহিকতা এখনও অব্যাহত আছে যেটা জুলাই-আগস্ট অভ্যুত্থান পরবর্তী কখনও কাম্য নয়”।
সমাবেশে আরো বলেন, সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপি সদস্য এম এ হাসান, প্রবীণ বিএনপি নেতা আকবার হোসেন, কয়রা প্রেসক্লাবের সদস্য দৈনিক সমকাল প্রতিনিধি শেখ হারুন অর রশীদ, প্রথম আলো প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন, এনটিভির কয়রা প্রতিনিধি তরিকুল ইসলাম, কয়রা প্রেসক্লাবের সহ সভাপতি এস এম আলাউদ্দিন, কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, কয়রা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নিতিশ সানা, মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, সিরাজুদ্দৌলা লিংকন, মোস্তফা রিজওয়ান হোসেন, মাসুম বিল্লাহ, কোহিনূর আলম, ফরহাদ হোসেন প্রমূখ।
এনজে
- ১বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী
- ২রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৩বিদেশি শিক্ষার্থী আকর্ষণে জাতীয় নীতিমালা করতে হবে : শিক্ষামন্ত্রী
- ৪ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ৫এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ৬সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী
- ৭বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার
- ৮আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা
- ৯পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ১০রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৭UCB Price Sensitive Information
- ৮চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে





পাঠকের মতামত