
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের খুলনা ও বরিশাল অঞ্চলের দিনব্যাপী ‘টাউন হল মিটিং’ পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
শুক্রবার (১৯ জুন) খুলনা নগরীর দ্য গ্র্যান্ড খুলনা হোটেলের সভাকক্ষে অনুষ্ঠিত টাউন হল মিটিংয়ের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঁঞা ও মো. আমিনুল ইসলাম ভূঁঞা। এছাড়া উপস্থিত ছিলেন সিবিও (সিসি) মোহাম্মদ হোসেন, এস এম আবু জাফর এবং সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ, তৌহিদুজ্জামান ফুয়াদ, আব্দুল ওয়াদুদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ ও মো. মজিবুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আমির হোসেন, হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং মো. মাহফুজুল ইসলাম, সোলায়মান আল রাজী, ভাইস প্রেসিডেন্ট কাজী মো. সাদিকসহ প্রধান কার্যালয়ের অন্যান্য নির্বাহীরা।
খুলনা রিজিওনাল হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. নাজিম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ টাউন হল মিটিংয়ে খুলনা অঞ্চলের ২৫টি শাখা ও ১১টি উপশাখার ব্যবস্থাপক এবং কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এদিকে শনিবার (২০ জুন) বরিশাল অঞ্চলের টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট অঞ্চলের ১৭টি শাখা ও ১৫টি উপশাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান বলেন, ‘আমরা যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তারা সবাই একটি পরিবারের সদস্য। টাউন হল মিটিং পারস্পরিক সংযোগ বৃদ্ধি, অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। “ওয়ান টিম, ওয়ান গোল” স্লোগানকে ধারণ করে ব্যাংকের অগ্রগতির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই, প্রতিটি শাখা শরীয়াহভিত্তিক ব্যাংকিংয়ের মাধ্যমে সেবার মান আরও উন্নত করুক এবং গ্রাহকের আস্থাকে পুঁজি করে এগিয়ে যাক। সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংককে একটি টেকসই ও আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে।’
বিএইচ
- ১এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ২সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী
- ৩বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার
- ৪আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা
- ৫পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ৬রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে গাছের চারা বিতরণ
- ৮পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ৯ব্লক মার্কেটে লেনদেন ২২ কোটি টাকার
- ১০কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৭ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৮UCB Price Sensitive Information
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক





পাঠকের মতামত