প্রকাশিত: মে ১৩, ২০২৪ ২:২৬ পিএম

পুঁজিবাজারের তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের ২ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন চালুর অনুমতি দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী দুই বছর নো ইলেকট্রিসিটি নো পেমেন্টের ভিত্তিতে কেন্দ্র দুটির উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় যশোরের নওয়াপাড়া কেপিসি ৪০ মেগাওয়াট প্লান্টের কাজ শুরু করে কোম্পানিটি। এর আগে, গত বৃহস্পতিবার (৯ মে) খুলনার কেপিসি ইউনিট-২-এর ১১৫ মেগাওয়াট প্লান্টের কাজ শুরু করা হয়।

বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গত ২৪ মার্চ মধ্যরাতে কেন্দ্র দুটির উৎপাদন বন্ধ রাখা হয়।

 

এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস পিএলসির কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা ...

অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের জন্য ...

রিল্যায়েন্স ইন্স্যুরেন্স ফান্ডের ১০% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত রিল্যায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কীম অফ রিল্যায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ...

লভ্যাংশ দেবে না ৮ মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬  অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত ...

ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ...