
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, আমরা সচিবদের বৃদ্ধ বয়সে নিরাপত্তা দিচ্ছি। অন্যান্য কর্মকর্তাদের বৃদ্ধ বয়সে নিরাপত্তা দিচ্ছি। তাহলে কৃষি কাজে যারা আছেন তাদের বৃদ্ধ বয়সে নিরাপত্তা কিভাবে দিতে পারব। এজন্য জমাবিহীন পেনশন স্কিম খুবই জরুরি।
শনিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন আয়োজিত ‘খেতমজুর ও গ্রামীণ শ্রমবিদদের জন্য জমাবিহীন পেনশন’ শীর্ষক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন রাশেদ খান মেনন।
তিনি বলেন, বর্তমানে কাজের জন্য গ্রামে কোনো লোক পাওয়া যায় না, এই অভিযোগটি প্রায়ই শোনা যায়। তার মানে এই নয় যে, তাদের জন্য সেখানে অনেক কর্মসংস্থানের সৃষ্টি করা হয়েছে অথবা তারা খুব ভালো সুযোগ-সুবিধা পাচ্ছে। মূলত তারা ভালো সুযোগ-সুবিধা পাওয়ার আশায় দেশের বাইরে চলে যায়। যার ফলে তুলনামুলকভাবে সেখানে নারীদের সংখ্যা বেড়ে গেছে। গ্রামের ৭২ শতাংশ নারী এখন কৃষি কাজে অংশ নিচ্ছেন। তাছাড়া স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা না করে যে আইন করা হবে, সেই আইনে স্টেকহোল্ডাররা সুবিধা পাবেন এটা মনে করার কোন কারণ নেই।
রাশেদ খান মেনন আরও বলেন, সামাজিক নিরাপত্তা ব্যবস্থার জন্য বাজেটে এবারও অনেক টাকা বরাদ্দ করা হয়েছে। সামাজিক নিরাপত্তার বিষয়ে বলা হয় বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে, বিধবা ভাতা দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি। একসময় আমি সমাজকল্যাণ মন্ত্রী ছিলাম। বর্তমানে আমি স্থায়ী কমিটির সভাপতি, এ বিষয়ে আমার একটু ধারণা আছে। সরকারের একটা সামাজিক নিরাপত্তা কৌশল আছে। কিন্তু যে ব্যক্তি এই ভাতা পান তা দিয়ে তার তেমন কোনো কিছুই হয় না। শুধুমাত্র তার আত্মসম্মানটা বাঁচে।
- ১খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল
- ২ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনায় জরুরি বৈঠকে সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার অভিযোগ
- ৩প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা
- ৪ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ৭৩০
- ৫জেন-জিদের ফ্রি কোচিং ও এআই প্রশিক্ষণের ঘোষণা মোদির
- ৬যোগাযোগ অবকাঠামোর উন্নয়নকে গুরুত্ব দিয়ে প্রকল্প বাস্তবায়ন করছে সরকার
- ৭স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য
- ৮জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী
- ৯৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৩বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৬শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৭জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন
- ৮তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৯সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ১০সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং





পাঠকের মতামত