প্রকাশিত: জানুয়ারী ২০, ২০২৫ ৩:২৩ পিএম

ভাল এবং মন্দ ঋণের বিপরীতে পর্যাপ্ত পরিমাণ প্রভিশন তথা নিরাপত্তা সঞ্চিতি রাখতে পারছে না সরকারি ও বেসরকারি খাতের ১০ টি ব্যাংক। ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে এসব ব্যাংকে মোট প্রভিশন ঘাটতির পরিমাণ ৫৬ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। আর উচ্চ খেলাপি ঋণের কারণে প্রভিশন ঘাটতিতে শীর্ষে রয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। ব্যাংকটির প্রভিশন ঘাটতির পরিমাণ ২৫ হাজার ৩৬ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সরকারি বেসরকারি ব্যাংক মিলিয়ে মোট ১০ টি ব্যাংকের মোট সঞ্চিতি ঘাটতির পরিমাণ ৫৬ হাজার ৩৬ কোটি টাকা। কয়েকটি ব্যাংক তাদের লক্ষ্যমাত্রার বেশি সঞ্চিতি রেখেছে। যার ফলে ব্যাংক খাতে সার্বিক প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৫৫ হাজার ৩৭৮ কোটি টাকা। গত জুনে ব্যাংক খাতের প্রভিশন ঘাটতি ছিলো ৩১ হাজার ৫৪৪ কোটি টাকা। অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে প্রভিশন ঘাটতি বেড়েছে ২৪ হাজার ৪৯২ কোটি টাকা।

অর্থনীতিবিদরা বলছেন, এখন ব্যাংকের যে অবস্থা তাতে প্রভিশন ঘাটতি হবে। কারণ দিন দিন তো খেলাপি ঋণ বাড়ছে। তারপরও সম্প্রতি খেলাপি ঋণ অনেক বেড়ে গেছে। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বেশি বেড়েছে। তাই প্রভিশন ঘাটতি বাড়বে। এখানে শতভাগ প্রভিশন রাখা দরকার।

এখানে একটার সঙ্গে আরেকটা জড়িত। এভাবে প্রভিশন বাড়তে থাকলে ব্যাংকগুলো দুর্বল হয়ে যাবে। প্রভিশন ঘাটতি কমাতে হলে আগে খেলাপি ঋণ কমাতে হবে। ঋণ দেওয়ার ক্ষেত্রে যাছাই-বাছাই করে দিতে হবে, যাতে টাকাগুলো আবার ফেরত আসে।

নিয়ম অনুযায়ী, ব্যাংকগুলোকে পরিচালন মুনাফার ০.৫ থেকে ৫ শতাংশ সাধারণ ক্যাটাগরির ঋণের বিপরীতে প্রভিশন হিসেবে রাখতে হয়ে, নিম্নমানের খেলাপি ঋণের বিপরীতে ২০ শতাংশ এবং ৫০ শতাংশ সন্দেহজনক খেলাপি ঋণের বিপরীতে রাখতে

হয়। এছাড়া, প্রতিটি ব্যাংকের জন্য মন্দ বা লোকসান ক্যাটাগরির খেলাপি ঋণের বিপরীতে ১০০ শতাংশ প্রভিশনিং আলাদা করে রাখার বিধান রয়েছে। প্রভিশন ঘাটতি ব্যাংকিং খাতের জন্য একটি অশনি সংকেত, কারণ এটি ব্যাংকগুলোর দুর্বল আর্থিক অবস্থার চিত্র তুলে ধরে, যা মূলত উচ্চ খেলাপি ঋণের ফল।

তথ্য মতে, ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে সবচেয়ে বেশি প্রভিশন ঘাটতিতে রয়েছে রাষ্ট্রায়ত্ত্ব জনতা ব্যাংক। সেপ্টেম্বর শেষে ব্যাংকটির প্রভিশন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৫ হাজার ৪১ কোটি টাকা। ব্যাংকটির এই প্রভিশন ঘাটতির মূলে রয়েছে উচ্চ খেলাপি ঋণ। সেপ্টেম্বর শেষে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৪৫ কোটি টাকা, যেটা ব্যাংকটির মোট বিতরণকৃত ঋণের ৬৬ দশমিক ১৫ শতাংশ। এসব খেলাপি ঋণের মধ্যে আদায় অযোগ্য ঋণে পরিণত হয়েছে ৫৫ হাজার ৪৮১ কোটি টাকা।

এ বিষয়ে জানতে জনতা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মুজিবুর রহমানের নম্বরে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর শেষে প্রভিশন ঘাটতিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক। সেপ্টেম্বর শেষে ব্যাংকটির মোট প্রভিশন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৬ হাজার ৬১৩ কোটি টাকা। এর আগে জুন শেষে ব্যাংকটির প্রভিশন ঘাটতি ছিল ১৪ হাজার ৭০৩ কোটি টাকা।

তিন মাসের ব্যবধানে তাদের সঞ্চিতি ঘাটতি বেড়েছে প্রায় দুই হাজার কোটি টাকা।

তথ্য মতে, প্রভিশন ঘাটতির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত অগ্রনী ব্যাংক। সেপ্টেম্বর শেষে ব্যাংকটির প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৭ হাজার ৫৯১ কোটি টাকা। এর আগে জুন শেষে ব্যাংকটির প্রভিশন ঘাটতি ছিল ৫ হাজার ৩১১ কোটি টাকা।

প্রতিবেদন অনুযায়ী, প্রভিশন ঘাটতিতে চতুর্থ অবস্থানে রয়েছে আরেক রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসিক ব্যাংক। এই সময়ে ব্যাংকটির ঘাটতি দাঁড়িয়েছে ৫ হাজার ২৯৬ কোটি টাকা। এর আগে জুন শেষে ব্যাংকটির প্রভিশন ঘাটতি ছিল ৫ হাজার ২৪১ কোটি টাকা।

এছাড়া, রাষ্ট্রায়ত্ত রূপালি ব্যাংকের প্রভিশন ঘাটতি ৪ হাজার ৯৮৩ কোটি টাকা। বিডিবিএলের সঞ্চিতি ঘাটতি দাঁড়িয়েছে ১২ কোটি টাকা।

এছাড়াও বাংলাদেশ কমার্স ব্যাংকের ৪৪১ কোটি, ঢাকা ব্যাংকের ৩২৭ কোটি, আইএফআইসি ব্যাংকের ৫৭৪ কোটি, স্টান্ডার্ড ব্যাংকের ৩৮৭ কোটি টাকা।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...