
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা বা আইআরআইবি’র বিভিন্ন ওয়েবসাইট বন্ধের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র মত প্রকাশের স্বাধীনতা হরণের চেষ্টা চালাচ্ছে। এ কথা বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।
তিনি আরও বলেন, ইরানি ওয়েবসাইট বন্ধের মার্কিন এই পদক্ষেপ গণমাধ্যমের মত প্রকাশ ও বাক স্বাধীনতা হরণের পদ্ধতিগত প্রচেষ্টার বড় উদাহরণ। আন্তর্জাতিক অঙ্গনে এসব গণমাধ্যমের স্বাধীনচেতা কণ্ঠকে স্তব্ধ করতে চায় আমেরিকা।
খতিবজাদে বলেন, মার্কিন দ্বিমুখী নীতি সত্যিই লজ্জাজনক। আসলে বর্তমান মার্কিন প্রশাসন পূর্ববর্তী প্রশাসনের পথ পুরোপুরি অনুসরণ করেছে এবং তাদের এ ধরণের নীতি ওয়াশিংটনের জন্য আরও পরাজয় ডেকে আনবে। ইরান আমেরিকার এই অবৈধ ও প্রতারণামূলক পদক্ষেপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে বলে তিনি জানান।
মার্কিন সরকার গতরাতে ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি ও আরবি ভাষার নিউজ চ্যানেল আল আলমের ওয়েবসাইটসহ বেশ কয়েকটি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে।
তবে প্রেস টিভি ও আল আলম দ্রুততম সময়ের মধ্যে ডটকম-এর পরিবর্তে ডটআইআর (.ir) ডোমেইন ব্যবহার করতে শুরু করে। এর ফলে সারা বিশ্বের দর্শক, শ্রোতা ও পাঠকের কাছে নিজেদের বার্তা ও সংবাদ পৌঁছে দিতে এসব গণমাধ্যমের সমস্যা হচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য সফল হয়নি। –পার্সটুডে
- ১টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ২বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৩সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৪ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৫পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৬ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত