প্রকাশিত: জুন ৮, ২০২০ ৫:৩৫ পিএম

দ্রুত করোনা শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের কার্যকারিতা যাচাইয়ের প্রতিবেদন আগামী সপ্তাহে দাখিল করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘চলতি সপ্তাহে কাজ শেষ হবে না।  আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে প্রতিবেদন দেওয়া হতে পারে।’

গণস্বাস্থ্য কেন্দ্রের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৯ এপ্রিল ওষুধ প্রশাসন থেকে আইসিডিডিআর’বি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এ দুটি প্রতিষ্ঠানে কিটের কার্যকারিতা যাচাইয়ের অনুমতি দেয় ওষুধ প্রশাসন।  সেই অনুমতির ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের ট্রায়াল চলছে।

দুই দফায় গণস্বাস্থ্য কেন্দ্র থেকে বিএসএমএমইউ-তে এক হাজার কিট সরবরাহ করা হয়।

শেয়ার

পাঠকের মতামত

দুর্যোগ ও ত্রাণমন্ত্রী যোগাযোগ অবকাঠামোর উন্নয়নকে গুরুত্ব দিয়ে প্রকল্প বাস্তবায়ন করছে সরকার

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, যোগাযোগব্যবস্থা যত উন্নত ও সমন্বিত হবে, মানুষের ...

স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। ...