প্রকাশিত: জুলাই ২৮, ২০২২ ৬:৪০ পিএম
মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় ২জন কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২জন কৃষক। নিহতরা হলেন-উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা কৃষক আকরাম হোসেন (৬৫) ও কাজীপুর গ্রামের বাসিন্দা কৃষক জাহাঙ্গীর আলম (৪০)। আহতরা হলেন-একই উপজেলার বজ্রপুর গ্রামের হাউস আলী (৫৪) ও কাজীপুর গ্রামের মুন্নাফ আলী (৪৬)। 
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে নিজ নিজ গ্রামের মাঠে কৃষি কাজ করার সময় আকস্মিক ভাবে বজ্রপাতের ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,দুপুরের দিকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি চলাকালীন এসব কৃষকরা মাঠের ক্ষেতে কাজ করছিলেন। এসময় আকস্মিকভাবে বৃষ্টিপাত হলে, তারা গুরুতর ভাবে আহত হয়। পরে মাঠের কৃষকরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় পথে মধ্যে আকরাম ও জাহাঙ্গীর মারা যান। বাকী আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছেন।
শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...