
গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় আলোচনায় যোগ দিতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধিরা কাতারে পৌঁছেছে। ইসরায়েলি দৈনিক হারেৎজ এ বিষয়ে জানিয়েছে, কাতার, মিশর এবং মার্কিন প্রতিনিধিদের অংশগ্রহণে দোহায় চার পক্ষের একটি বৈঠকে যোগ দেবে ইসরায়েলের মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ারের নেতৃত্বে এক প্রতিনিধিদল।
কাতারে পৌঁছে ইসরায়েলি প্রতিনিধিদল দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি ও সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস এবং মিশরীয় গোয়েন্দা প্রধান আব্বাস কামেলের সঙ্গে বৈঠক করবেন। আর এই বৈঠকের ওপরই নির্ভর করছে আগামী দিনে ইসরায়েল, ফিলিস্তিন ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্ভব কিনা।
এর আগে যুদ্ধবিরতি কার্যকর করতে মিশর, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ইসরায়েলের দাবি ছিল গাজায় আটকে পরা তাদের ১২০ জিম্মিকে মুক্তি দেওয়া। যদিও তাদের সেই চেষ্টা লাভের মুখ দেখেনি। অন্যদিকে ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করা হামাসের দাবি ছিল, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেই সকল জিম্মিকে মুক্তি দেবে তারা।
আর এই বিষয়টি নিয়ে জটিলতা আরও বাড়ে যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেন, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চালিয়ে যেতে চান তারা। নেতানিয়াহুর এমন কথার প্রেক্ষিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ কার্যকর লঙ্ঘন করে ইসরায়েল। গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ক্রমাগত নৃশংস আক্রমণ চালিয়েছে ইসরায়েল সেনারা। এর জন্য আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হলেও যুদ্ধবিরতি কার্যকর করেনি দেশটি।
ফিলিস্তিনের স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ৩৮ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু। এছাড়াও ৮৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। এছাড়াও যুদ্ধের প্রভাবে ভয়াবহ খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের সংকটে পড়েছে ফিলিস্তিন।
এএন
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ





পাঠকের মতামত