জেলা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫ ১২:০১ পিএম

গাজীপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মো. আজাদ জাহান।

শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

গাজীপুরে পদায়ন হওয়া নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাদ জাহান ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ভোলা জেলার জেলা প্রশাসক (ডিসি) মো. আজাদ জাহানকে গাজীপুর জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে ভোলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

এর আগে তিনি কুষ্টিয়ার মীরপুর ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, একই প্রজ্ঞাপনে গাজীপুরের বর্তমান জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীনকে উপ-সচিব হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বদলি করা হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ...

চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার ...

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা সুন্দর জাতি গঠনে বড় ...

ডেপুটি স্পিকার শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে ...

কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা

চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ সাইফুল খান এবং ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...