
কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী, নাট্যকর্মী সোহাগী জাহান তনু এবং ভারতের ডা. মৌমিতা দেবনাথসহ গণ-অভ্যুথানের পূর্বে সংগঠিত প্রত্যেকটি ধর্ষণের দ্রæত বিচারের দাবিতে মানববন্ধন করেছে গাজীপুরের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় মহানগরীর মুক্ত মঞ্চে গাজীপুরের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীবৃন্দ ব্যানারে তারা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে শিক্ষার্থীবৃন্দ তাদের বক্তব্য বলেন, এরকম জঘন্যতম ঘটনা যেন বাংলাদেশ কিংবা ভারতের কোনো জায়গায় আর না ঘটে। সেই সাথে বিগত দিনে বাংলাদেশ যত নারী ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে তাদের জড়িতদের দ্রুতবিচার করা হোক। পৃথিবীর সব স্থানে যেন নারীরা নিরাপদ থাকেন।
শিক্ষার্থীরা আরো বলেন, ঘরের বাহিরে কোনো মা-বোন তাদের কাজের জন্য বের হয়। তাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা বাহিরে থাকতেই হবে। সে পর্যন্ত তাদেরকে নিরাপত্তা দিতে হবে। প্রশাসনের চেয়ে ধর্ষক কখনোই শক্তিশালী হতে পারে না। ধর্ষণকারী যেই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতেই হবে। আমরা তনু হত্যাসহ সব নির্যাতিত নারীর বিচার চাই। ধর্ষণের শিকার নারীকে নয়, ধর্ষণকারী ও ধর্ষণকে ঘৃণা করার জন্য দেশবাসীকে আহ্বান জানান।
গাজীপুর পুনর্গঠনের উদ্যোক্তা সজীব চৌধুরী শুভর সভাপতিত্বে এবং চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী একরামুল হক জিহাদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি জার্মান বিশ^াবদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক সাবিব্বর আহমেদ, প্রথম আলো বন্ধুসভার গাজীপুরের সভাপতি উম্মে কুলসুম ইস্তিলা, ভাওয়াল বদওে আলম সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সামিউল আলম নাবিল, কাজী আজিম উদ্দিন কলেজের শিক্ষার্থী তন্ময় হোসেন, গাজীপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী আফরা আনজুম।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরের জঙ্গল থেকে তনুর লাশ উদ্ধার করা হয়। পরদিন তনুর বাবা কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এদিকে, গত ৯ আগস্ট ভারতের কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ডা. মৌমিতা দেবনাথকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে।
এসকে
- ১ন্যাশনাল ব্যাংকের বোর্ড সভা ২৭ জুলাই
- ২এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ৩দর বৃদ্ধির কারণ জানে না ফরচুন সুজ
- ৪সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান
- ৫ইউনাইটেড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭পেলেকে ছাড়িয়ে ওলিসের বিশ্বরেকর্ড
- ৮চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৯যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্থগিত করল ইরান
- ১০পানি পানের সঠিক নিয়ম জেনে নিন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৮দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ৯আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন





পাঠকের মতামত