
গাজীপুরের শ্রীপুর ও কালীগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত ও চার জন আহত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে কালীগঞ্জের বাইপাস মোড় এবং সকালে শ্রীপুর উপজেলার ধলাদিয়ায় দুর্ঘটনা দুটি ঘটে। সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ দুর্ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলো কালীগঞ্জ পৌরসভার ভাতার্দী এলাকার আজিজুলের বাড়ির ভাড়াটিয়া অটোরিকশা চালক মোহাম্মদ সানি (৩৫) এবং কাপাসিয়া উপজেলার সাফাইশ্রী গ্রামের রতন বর্মনের ছেলে পিকআপ চালক অপূর্ব বর্মন (৪৫)।
নরসিংদী রেল স্টেশনের রেল পুলিশ উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে অটোরিকশাটি যাত্রী নিয়ে ঢাকা-ভৈরব রেল রুটের কালীগঞ্জে রেল রুট পার হচ্ছিল। এসময় অটো রিক্সার যাত্রীরা ট্রেন আসতে দেখে অটোরিকশা থেকে নেমে যায়। চালক অটোরিকশা বাঁচাতে গিয়ে রিকসা টেনে লাইন থেকে সরানোর চেষ্টা করলে ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই অটো চালক মোহাম্মদ সানি নিহত হয়। এ ঘটনায় শিশুসহ অটোরিকশার তিন যাত্রী আহত হয়। দ্রæত গতির ট্রেনের ধাক্কায় অটোরিকশা ছিটকে রেল রুটের পাশে পড়ে আছে। নিহত সানি কালীগঞ্জ পৌরসভার ভাতার্দী এলাকার আজিজুলের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। পুলিশ আসার আগেই নিহতের স্বজনেরা ঘটনাস্থল থেকে লাশ নিয়ে বাড়ী চলে গেছে এবং আহত প্রত্যেকে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
অপরদিকে, একইদিন সকালে রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কের শ্রীপুর উপজেলার ধলাধিয়ায় বৈদ্যুতিক খুঁটির সাথে পিকআপ ভ্যানের ধাক্কা লেগে চালক অপূর্ব বর্মন (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানে থাকা মাছ ব্যবসায়ী জীবন বর্মন (৫০) আহত হয়েছেন। আহত মাছ ব্যবসায়ীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা হাইওয়ে থানার ডিউটি অফিসার জেসিকা জানান, সকালে মাছ ব্যবসায়ী জীবন বর্মন পিকআপ ভ্যান নিয়ে কাপাসিয়া থেকে গাজীপুরের দিকে যাচ্ছিলেন। রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কের শ্রীপুর উপজেলার ধলাদিয়ায় পৌঁছলে সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে পিকআপ ভ্যানের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে চালক অপূর্ব বর্মন নিহত হয়। দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান এখনো খুঁটির সাথে আটকে আছে। স্থানীয়রা আহত মাছ ব্যবসায়ী জীবনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
এসকে
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ২জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৩চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৪কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৭পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ





পাঠকের মতামত