
গাজীপুরের রোভার পল্লী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রহিমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। কলেজ অধ্যক্ষের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার আল্টিমেটাম ঘোষণা দেয় শিক্ষার্থীরা। বুধবার (১৪ আগস্ট) তারা অধ্যক্ষের কক্ষসহ কলেজের কয়েকটি কক্ষে তালা ঝুলিয়ে দেয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, গাজীপুর সদর উপজেলার বাহাদুরপুর এলাকার রোভার পল্লী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রহিমের পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরে লাগাতার বিক্ষোভ, ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা। কলেজ অধ্যক্ষের নানা অনিয়ম ও দুর্নীতির কারণে তার শাস্তিরও দাবী করে শিক্ষার্থীরা। বুধবার সকাল হতে বিকেল পর্যন্ত কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের কক্ষসহ অফিস ও শিক্ষক মিলনায়তন কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এর আগে গত বৃহস্পতিবার অধ্যক্ষ আব্দুর রহিমের পদত্যাগের জন্য ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলেও তিনি পদত্যাগ না করে কলেজে অনুপস্থিত রয়েছেন। তার অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।
আন্দোলনরতরা আরো জানায়, কলেজ অধ্যক্ষের একক সিদ্ধান্তে ভর্তি ও পরীক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। শিক্ষক ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে অধ্যক্ষ আব্দুর রহিমের বিরুদ্ধে। তিনি ভুয়া ভাউচারে খরচ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। কলেজের গভর্নর বডির সভাপতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য স্থপতি নিজাম উদ্দিনকে ম্যানেজ করে এসব অনিয়ম ও দুর্নীতি করে বিপুল অর্থ হাতিয়েছেন তিনি। দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপ-উপাচার্য নিজাম উদ্দিন পদত্যাগ করেন। অভিযুক্ত আব্দুর রহিম ইতঃপূর্বে টাঙ্গাইলের লায়ন নজরুল ইসলাম কলেজ ও শাহজাহান সিরাজ কলেজে দায়িত্ব পালন করেছেন। অনিয়ম ও দুর্নীতির কারণে তিনি ওইসব কলেজের চাকুরি হারান।
এসকে
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ২জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৩দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ৭তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৮পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৯এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ১০সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ





পাঠকের মতামত