প্রকাশিত: জুলাই ২, ২০২১ ৩:১৪ পিএম

আগেই নিশ্চিত হয়েছিল কোয়ার্টার ফাইনাল। তাই ফর্মের তুঙ্গে থাকা ব্রাজিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে বিশ্রামে দিয়েছিল। তবে শেষ আটের গুরুত্বপূর্ণ ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে মিস্টার তিতে এন্ড কোং। অর্থাৎ ম্যাচের শুরুর একাদশেই দেখা যাবে দলের প্রাণ ভোমরা নেইমারসহ বেশ কিছু তারকাদের।

অন্যদিকে ব্রাজিলের প্রতিপক্ষ দল চিলির জন্যও রয়েছে স্বস্তির খবর। পায়ের পেশীর ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা অ্যালেক্সিস সানচেজ। অবশ্য তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি কোচ মার্টিন লাসার্তে।

ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে শুরুর একাদশে না হলেও, বেঞ্চ থেকে যেকোনো সময় মাঠে নামানো হবে সানচেজকে। চলতি কোপা আমেরিকায় হতাশাজনক পারফরম্যান্স কাটিয়ে ব্রাজিলকে হারানোর জন্য সানচেজের বিকল্প নেই চিলির জন্য।

ব্রাজিল অবশ্য দুর্দান্ত ফর্মে রয়েছে। বি গ্রুপ থেকে কোনো ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে এসেছে তারা। প্রতিপক্ষের জালে ১০ গোলের বিপরীতে নিজেরা হজম করেছে মাত্র ২ টি। এছাড়া চিলির বিপক্ষে মুখোমুখি লড়াইয়েও অনেক এগিয়ে ব্রাজিল।

সবমিলিয়ে দুই দল খেলেছে ৭২ ম্যাচ। যেখানে ব্রাজিলের জয় ৫১ ম্যাচে আর ড্র ১৩টি। বাকি ৮ ম্যাচে জিতেছে চিলি। এবার এই পরিসংখ্যানে নিজেদের জয়ের সংখ্যা বাড়ানোর মিশনেই নামবে চিলি।

ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ: এলিসন বেকার, দানিলো, এডের মিলিতাও, মারকুইনহোস, অ্যালেক্স সান্দ্রো, ক্যাসেমিরো, লুকাস পাকুয়েতা, ফ্রেড, রিচার্লিসন, নেইমার ও গ্যাব্রিয়েল হেসুস।

চিলির সম্ভাব্য শুরুর একাদশ: ক্লাউদিও ব্রাভো, মাউরিসিও ইসলা, গ্যারি মেডেল, গুইলেরমো মারিপান, এউগেনিও মেনা, এরিক পুলগার, আর্তুরো ভিদাল, চার্লস আরাঙ্গুইজ, বেন ব্রেরটন, জন মেনেসেস/অ্যালেক্সিস সানচেজ ও এডুয়ার্ডো ভারগাস।

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...