
পুলিশের গ্রেপ্তার এড়াতে নিজ বাসার দোতালা থেকে লাফ দিয়ে পালিয়েও বাঁচতে পারলেন না ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর মোর্শেদ রাজু। পালাতে গিয়ে দোতলার ব্যালকনি থেকে পড়ে গুরুতর আঘাত পেয়ে চিকিৎসাধীন অবস্থায়
শুক্রবার বিকেলে সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে কোতোয়ালি পুলিশের একটি দল বাসায় যায় রাজুর খোঁজে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দোতলার ব্যালকনি থেকে লাফ দিয়ে নিচে পড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু লাফ দিতে গিয়ে পাশের অপর একটি বাউন্ডারি দেয়ালে বাধাগ্রস্ত হয়ে মাথায় ও শরীরে আঘাতপ্রাপ্ত হন। এরপর পুলিশ চলে গেলে অনেকক্ষণ পর আশপাশের লোকজন রাজুকে রক্তাক্ত অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। এরপর তাকে চরপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে মাথায় অস্ত্রোপচার করা হয়। শুক্রবার বিকেল ৩টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাদির মৃত্যুর পর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের গাঢাকা নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযানে নামে কোতোয়ালি মডেল থানা পুলিশ। অভিযানের অংশ হিসেবে রাতে বাঘমারা এলাকায় রাজুর বাসায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজু বাসার দোতালা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে মারাত্নক আহত হয়।
রাজুর স্ত্রী সাথী জানান, বিগত ৮/১০ বছর ধরে রাজু রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। সে রাজনীতি থেকে সরে আসে। তার নামে কোনো মামলাও নেই। বিগত ৫ আগস্টের পর সে স্বাভাবিক জীবন-যাপন করছিল।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, পুলিশের গ্রেপ্তার অভিযান নিয়মিত বিষয়। ওই রাতে পুলিশের একটি টিম অভিযানে গেলে তার বাসার গেইট না খোলায় পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসে। পুলিশ চলে আসার পর সেখানে কি হয়েছে তা আমাদের জানা নেই। রাজুর মৃত্যুর খবরও আমার জানা নেই।
এনজে
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৮আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৯প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ১০দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান





পাঠকের মতামত