প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১ ৯:১৩ পিএম

সম্প্রতি মার্কেটিং উৎকর্ষতায় কার্যকর, বেস্ট-ইন-দ্য-ক্লাস বা সেরাদের সেরা স্বীকৃতির উদ্দেশ্যে ভার্চুয়ালি আয়োজিত হয়েছে ‘এপিএসি এফি অ্যাওয়ার্ডস ২০২১’।

প্রতিযোগিতায় শতাধিক ফাইনালিস্টের সঙ্গে লড়াই করে, গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেড, প্রজেক্ট অ্যাগ্রোব্যাংকিংয়ের জন্য বেস্ট-ইন-শো তথা, গ্র্যান্ড এফি পুরস্কার অর্জন করে। প্রজেক্ট অ্যাগ্রোব্যাংকিং, বিশ্বের প্রথম আর্থিক পরিষেবা, যা ব্যাংক অ্যাকাউন্টহীন কৃষকদের দারিদ্র্যতা থেকে মুক্তি দেওয়ার জন্য তাদের অবিক্রীত পণ্যগুলোকে ব্যাংক অ্যাকাউন্টে রূপান্তর করে সঞ্চয়ের সুযোগ সৃষ্টি করে।

গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটিডে, তাদের ক্লায়েন্ট, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (প্রজেক্ট অ্যাগ্রো ব্যাংকিং-এর ব্যাংকিং পার্টনার) এবং এসিআই লজিস্টিকস (প্রজেক্ট অ্যাগ্রো ব্যাংকিং-এর রিটেইল এবং লজিস্টিক পার্টনার) এর সঙ্গে যৌথভাবে বাংলাদেশের জন্য প্রথমবারের মতো এই গ্র্যান্ড এফি ও গোল্ড এফি পুরস্কারটি জিতে নিল। গ্র্যান্ড এফি ছাড়াও, প্রকল্পটি আরও ২টি স্বর্ণ এবং ১টি রৌপ্য জয় করে।

একইসঙ্গে এই আয়োজনে, গ্রে গ্রুপ ‘এজেন্সি নেটওয়ার্ক অব দ্য ইয়ার’ হিসেবে ২য় স্থান অর্জন করে। এ বছর, ১৪টি অঞ্চলের ১২৩টি ফাইনালিস্ট শীর্ষ পুরস্কারের জন্য লড়াই করে, যাদের মধ্য থেকে ৭১টি বিজয়ী হওয়ার সৌভাগ্য অর্জন করে। এদের মধ্যে ১টি গ্র্যান্ড এফি, ১৭টি স্বর্ণ, ২৯টি রৌপ্য ও ২৪টি ব্রোঞ্জ পদক অর্জন করে।

প্রজেক্ট অ্যাগ্রোব্যাংকিং-এর আগেও আরও অনেক পুরস্কারে ভূষিত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো- ওয়ার্ক প্রাইজ ফর এশিয়ান স্ট্র্যাটেজি ২০২০-এ গ্র্যাঁ প্রিঁ এবং ক্যাটাগরি ডিসপ্রেটার স্পেশাল অ্যাওয়ার্ড, কানস লায়ন্স ইন্টারন্যাশনাল ফেস্টিভাল অব ক্রিয়েটিভিটি ২০২০/২১-এ দু’টি কানস লায়ন্স (১টি সিলভার, ১টি ব্রোঞ্জ), কানস লায়ন্স ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ক্রিয়েটিভিটি ২০১৯-এ ৩টি কানস লায়ন্স (২টি সিলভার এবং ১টি ব্রোঞ্জ) এবং স্পাইকস এশিয়া ২০১৯-এ ৯টি স্পাইক (১টি গ্র্যাঁ প্রিঁ, ২টি গোল্ড, ৩টি সিলভার এবং ৩টি ব্রোঞ্জ)।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

ভিসাকে বাংলাদেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের জন্য আর্থিক প্রযুক্তি ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

স্বরাষ্ট্রমন্ত্রী ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব ...