
বরিশালে গৌরনদী পৌরসভার উপ-নির্বাচনে ঘুষ নেয়ার অভিযোগে প্রিজাইডিং ও দুইজন সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে।
জানা গেছে, গৌরনদী পৌরসভার উপ-নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের (মোবাইল ফোন মার্কা) কাছ থেকে ২৩ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং ও দুইজন সহকারী প্রিজাইডিং অফিসার আটক করে পুলিশ।
বুধবার (২৬ জুন) সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনের জেরার মুখে ঘটনার সত্যতা স্বীকার করেন প্রিজাইডিং অফিসার গৌরনদী সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক সাইদুর রহমান। অপর দুই সহকারী প্রিজাইডিং অফিসার হলেন- উত্তর কান্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক দেলোয়ার হোসেন ও জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী সঞ্জয় কুমার ভদ্র।
বিষয়টি দুঃখজনক বলে দাবি করেন নারিকেল গাছ মার্কার প্রার্থী আলাউদ্দিন ভূঁইয়ার প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান। তবে টাকা নেয়ার বিষয়টি ক্যামেরার সামনে স্বীকার করেনি অভিযুক্তরা।
এদিকে, নানা জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে টানটান উত্তেজনা এবং বিভিন্ন ধরনের হুমকির মধ্যদিয়ে বুধবার (২৬ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়েছে বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রসঙ্গত, গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে লড়ে পরাজিত হয়েছেন। তার পদত্যাগের কারণে মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন জেলার জ্যেষ্ঠ নির্বাচন অফিসার। এ পৌরসভার প্রায় ৩৭ হাজার ২৪৩ জন ভোটার নয়টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
এম জি
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৩আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৪সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৫সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৬নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৭নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৮জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৯মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ১০কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৮সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি





পাঠকের মতামত