ডেস্ক নিউজ
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬ ৮:৪১ পিএম

হজ ব্যবস্থাপনায় ব্যাংকিং সেবার উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে শীর্ষস্থানীয় হজ এজেন্সি সমূহের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি চট্টগ্রামের একটি হোটেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান।

প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লা খান হাব নেতৃবৃন্দ ও এজেন্সি মালিকদের মূল্যবান সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি হজ ব্যবস্থাপনায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পক্ষ থেকে ভবিষ্যতেও পেশাদারিত্ব, নিরবচ্ছিন্নতা ও উৎকর্ষতার সাথে সেবা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম জোন হাবের চেয়ারম্যান আলহাজ্ব শরীয়ত উল্লাহ্শহীদ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আবদুল মালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যাংকের চট্টগ্রাম সেন্ট্রাল রিজিওনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছালামত উল্লাহ অনুষ্ঠানে সঞ্চালনা করেন।

এসময় বিভিন্ন হজ এজেন্সির মালিকগণ এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

কৃষি ব্যাংকের ঢাকা বিভাগের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগের দিনব্যাপী শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) ঢাকার ...

শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির “অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬” হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) কক্সবাজারের ...

ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ...

পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থায়িত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস উদ্যোগকে এগিয়ে নিতে ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ (Bangla QR) চালু করেছে ব্র্যাক ...