
দেশে হাম ও পোলিও টিকার সংকট এখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এতদিন শুধু হামের টিকার ঘাটতির কথা শোনা গেলেও বর্তমানে পোলিও টিকার সংকটও চরম আকার ধারণ করেছে, ফলে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
চট্টগ্রামে এক মাসের বেশি সময় ধরে পোলিও টিকা ওরাল পোলিও ভ্যাকসিনের (ওপিভি) টিকা না পেয়ে টিকাকেন্দ্র থেকে শিশুদের নিয়ে ফিরে যাচ্ছেন অভিভাবকরা। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় এসব টিকা দেওয়া হয় শিশুদের।
৬ থেকে ১২ সপ্তাহ বয়সী শিশুদের ওপিভি টিকা দেওয়ার নির্ধারিত সময় হলেও নগর ও জেলার কোনো টিকাকেন্দ্রেই বর্তমানে এই টিকা পাওয়া যাচ্ছে না। চট্টগ্রাম নগর ও জেলায় প্রতি মাসে প্রায় দেড় লাখ ডোজ ওপিভি টিকার প্রয়োজন হয়, যা শিশুদের মুখে খাওয়ানো হয়।
জেলা টিকাকেন্দ্রের তত্ত্বাবধায়ক জয়নাব বেগম জানান, কিছুদিন ধরে ওপিভি টিকা নেই। তবে অন্যান্য সব টিকা রয়েছে। ওপিভি না থাকলেও পোলিওর ইপিবি টিকাটি রয়েছে।
জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, ওপিভি কিছুদিন ধরে নেই। তবে দুই-এক দিনের মধ্যে আশাকরি পাওয়া যাবে। ঢাকায় টিকা সম্ভবত চলে এসেছে। পাঠিয়ে দেবে তারা।
শিশুদের জন্মের পর প্রথমে মুখে খাওয়ানো ওপিভি (ওরাল পোলিও ভ্যাকসিন) টিকা দেওয়া হয়। পরবর্তীতে নির্ধারিত সময় অনুযায়ী আইপিভি (ইনঅ্যাকটিভেটেড পোলিও ভ্যাকসিন) টিকা মাংসপেশিতে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় যক্ষ্মা, পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস-বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ-বি, নিউমোনিয়া, হাম ও রুবেলাসহ ১০টি মারাত্মক রোগ প্রতিরোধে শিশুদের বিনামূল্যে টিকা দেওয়া হয়। জন্মের পর থেকে ১৫ মাস বয়স পর্যন্ত নির্ধারিত সময় অনুযায়ী এসব টিকা সম্পন্ন করা শিশুর সুস্থ বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিএইচ
- ১শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’
- ২একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ৩সব সূচকই উর্ধ্বমুখী, দিন দিন জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং
- ৪নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
- ৫আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা
- ৬কুড়িগ্রাম সদর হাসপাতালে এন্ডোস্কপি সেবা চালু
- ৭দেশকে সম্পদশালী করাই প্রধানমন্ত্রীর আসল ইচ্ছা: পরিবেশমন্ত্রী
- ৮বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- ৯চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
- ১০রামপালের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৬অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৭৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৮কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ৯রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ১০মৌলভীবাজারে বিসিক শিল্পনগরী’র দুই প্রতিষ্ঠানকে সোয়া ২ লাখ অর্থদণ্ড





পাঠকের মতামত