
চট্টগ্রামের আনোয়ারায় একটি প্রাইভেটকার তল্লাশি করে ৬৪ হাজার ৭শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলার আনোয়ারা থানাধীন বটতলী শাহ মোহসেন আওলিয়া মাজারের সামনের সড়কে চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকারটি আটক করা হয়।
পরে প্রাইভেটকারটি তল্লাশি করে মালামাল রাখার স্থান থেকে ৩২৩টি প্যাকেট থেকে মোট ৬৪ হাজার ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা।
গ্রেপ্তাররা হলেন, পটিয়া উপজেলার নাইকেন এলাকার আব্দুল মালেকের ছেলে মো. চান মিয়া সওদাগর (৬১) ও একই উপজেলার শান্তির হাট এলাকার মৃত শফির ছেলে মো. ইসকান্দর হোসেন বাপ্পী (৩৮)।
বুধবার (১৭ জানুয়ারি) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গ্রেপ্তাররা কক্সবাজার থেকে প্রাইভেটকারের ভেতরে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে আনোয়ারা উপজেলায় চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকারটি আটক করে ইয়াবা উদ্ধার করা হয়। তাদের আনোয়ারা থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে পরে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বেশি মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য দুই কোটি টাকা।
- ১এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ২কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ জনকে কুপিয়ে হত্যা
- ৩কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৪রংপুর বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা
- ৫বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ৪৯ কোটি টাকা
- ৬ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ৭সাপ্তাহিক দর পতনের শীর্ষে সান লাইফ ইন্স্যুরেন্স
- ৮কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২
- ৯সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ১০সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৩জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৪এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৯বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত
- ১০অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া





পাঠকের মতামত