
চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু বে ভিউতে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) থেকে দুদিনব্যাপী তৃতীয় স্টিল অ্যান্ড র’ ম্যাটেরিয়াল কনফারেন্স শুরু হয়েছে। এতে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, জার্মানি, বেলজিয়াম, ইতালি, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, ভারত, অস্ট্রিয়া, তাইওয়ান, চীন, জাপানসহ ২৯টি দেশের প্রতিনিধি ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
ভারতের স্টিলমিন্টের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে ৪২টি স্টলে ডিজিটাল মাধ্যমে পণ্য ও সেবা তুলে ধরার পাশাপাশি দ্বিপাক্ষিক মতবিনিময়, বাণিজ্যিক সুবিধা ইত্যাদি নিয়ে আলোচনা করছেন বিভিন্ন দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে কনফারেন্সের উদ্বোধন করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি বলেন, আধুনিক সভ্যতার অন্যতম ভিত্তি হচ্ছে স্টিল। স্টিল ইন্ডাস্ট্রির কোয়ালিটি, ভ্যালু ক্রিয়েশন, বাজার সম্প্রসারণে এ কনফারেন্স ইতিবাচক ভূমিকা রাখবে।
কনফারেন্সে বিশ্বব্যাপী লৌহ ও ইস্পাত পণ্যের বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনা, কাঁচামালের সংকট, ইস্পাত পণ্যের গুণগতমানের উৎকর্ষ, টেকসই প্রযুক্তি, জাহাজভাঙা শিল্প, আধুনিক মার্কেটিং পলিসি ইত্যাদি বিষয়ে দেশ-বিদেশের বিশেষজ্ঞরা বক্তব্য দেবেন।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলীহোসাইন আকবরআলী অংশগ্রহণ করেন। এছাড়া বক্তা হিসেবে অংশ্রগ্রহণ করেন- শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তাহের, বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলীহোসাইন, পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন, পরিচালক আলী হোসেন, আমির হোসেন সোহেল, জহিরুল ইসলাম রিংকু প্রমুখ।
এ অনুষ্ঠানে বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান বিএসআরএম, পিএইচপি ফ্যামিলি, কেওয়াইস্টিল, এইচএম স্টিল, আনোয়ার ইস্পাত, সালাম স্টিল, জেডএসআরএমসহ বেশ কিছু দেশি প্রতিষ্ঠান স্টল দিয়ে নিজেদের পণ্য ও সেবা তুলে ধরছেন। রয়েছে ভারতের টাটা গ্রুপ, রাঘব প্রোডাক্ট, জাপানের মিটস্যুই, কোরিয়ার কোবেস্টিল, হোন্দাই স্টিল, জার্মানির এসএমএস গ্রুপ, ইলেক্ট্রোথাম, ইন্ডাকট্রোথামের স্টলসহ ২৯ দেশের প্রতিনিধি ও প্রতিষ্ঠান।
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৬যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৭সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৮আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত