জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬ ৪:৫৩ পিএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির প্রভাবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে।

তবে দুই দিনে স্থবিরতা কাটিয়ে ১১টি ফ্লাইট উড্ডয়ন এবং ১২টি অবতরণ করলেও শিডিউল বিপর্যয়ের কারণে ৯টি ফ্লাইট বাতিল করতে হয়েছে।

বিশেষ করে কাতার (দোহা) রুটে এখনো বিমান চলাচল স্বাভাবিক না হওয়ায় যাত্রী ও এয়ারলাইনস সংশ্লিষ্টদের মধ্যে শঙ্কা রয়ে গেছে।

বিমানবন্দর জনসংযোগ শাখা সূত্রে জানা গেছে, ৪৮ ঘণ্টায় বাতিল হওয়া ৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১টি, ইউএস-বাংলার ২টি এবং এয়ার অ্যারাবিয়ার শারজাহ রুটের ৪টি ফ্লাইট রয়েছে।

এছাড়া সালাম এয়ারের মাস্কাট রুটের ২টি ফ্লাইটও বাতিল করা হয়েছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই বিমানবন্দর থেকে সর্বমোট ৩২২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

এয়ারলাইনস সংশ্লিষ্টরা জানিয়েছেন, শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।

তবে চট্টগ্রাম-দোহা রুটে এখনো উড্ডয়ন শুরু করা সম্ভব হয়নি।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, যুদ্ধবিরতি ঘোষণা হওয়ায় পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও যাত্রী নিরাপত্তার কথা বিবেচনা করে কিছু ফ্লাইট এখনো স্থগিত রাখা হচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ আশা করছে, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও স্থিতিশীল হলে খুব দ্রুতই কাতারসহ অন্যান্য বন্ধ থাকা রুটগুলোতে পুনরায় নিয়মিত ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে।

তবে হঠাৎ করে ফ্লাইট বাতিলের কারণে অনেক প্রবাসী ও নিয়মিত যাত্রী ভোগান্তির শিকার হচ্ছেন।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ...

চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার ...

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা সুন্দর জাতি গঠনে বড় ...

ডেপুটি স্পিকার শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে ...

কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা

চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ সাইফুল খান এবং ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...