ডেস্ক নিউজ
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১০:১০ এএম , আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১০:১১ এএম

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশনের দক্ষিণে উত্তর আইচা বাজারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে সিনজেনটা কোম্পানির কিটনাশকের রিটেইলার পাটওয়ারী ট্রেডার্সে এ চুরির ঘটনা ঘটে। বাজারের ব্যবসায়ীরা জানান, প্রায় দুইশত দোকান থাকার পরেও বৃহৎ এই বাজারে ব্যবসায়ীদের কোন কমিটি নেই, কোন নিরাপত্তা প্রহরী নেই। প্রায় দুই বছর আগে থানা পুলিশ বাজারের নিরাপত্তায় কয়েকটি সিসি ক্যামেরা স্থাপন করলেও, কার্যত এগুলো এখন পুরোপুরি অকেজো । এ অবস্থায় চুরির ঘটনা ঘটায় এ বাজারের ব্যবসায়ীরা এখন চরমভাবে উদ্বিগ্ন ।

এদিকে গতকালের চুরির ঘটনায় পাটওয়ারী ট্রেডার্সের স্বত্বাধিকারী কামরুজ্জামান পাটওয়ারী বাদী হয়ে শশীভূষণ থানায় কারো নাম উল্লেখ না করে অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ঘটনার দিন রাতে কীটনাশক বিক্রি শেষে দোকান বন্ধ করে তালা মেরে বাড়িতে চলে যান মালিক কামারুজ্জামান। পরদিন মঙ্গলবার সকালে এসে দেখেন তার দোকানের শাটারের ০২ টি তালা ভাঙ্গা কিন্তু শাটার নামানো অবস্থায় আছে। দোকানে প্রবেশ করে মালিক দেখেন বিভিন্ন তাকে সাজানো ও নিচে কাটুনের মধ্যে থাকা সিনজেনটা কোম্পানীর বিভিন্ন প্রকারের কীটনাশক নেই। এ সময় পাটওয়ারী ট্রেডার্স থেকে ৫ লক্ষাধিক টাকা মূল্যের কীটনাশক চুরি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

উত্তর আইচা বাজারের মুদি দোকানদার ইব্রাহিম বলেন, তিনদিন আগে রাত্রে আমার দোকানের তালা ভেঙে প্রবেশের চেষ্টা করা হয়েছে, আজ পাটওয়ারী ট্রেডার্সে দুর্ধর্ষ চুরি হলো, এ অবস্থায় আমরা ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে খুব উদ্বিগ্ন। আমাদের বাজারে কোন নাইট গার্ড নেই, বাজার কমিটি নেই। কয়েকটি সিসি ক্যামেরা আছে তাও নষ্ট। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় প্রশাসনকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল বলেন, আমি আমার টিম নিয়ে উত্তর আইচা বাজার পরিদর্শন করছি। জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...