
ভোলার চরফ্যাশনের জিন্নাগর ইউনিয়নে নির্বাচনের প্রচারণাকালে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের হামলায় ২০ জন আহত হয়েছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় জিন্নাগড় ইউনিয়নের চকবাজারে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনায় আহত জামায়াত কর্মীরা চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসলে হাসপাতাল প্রাঙ্গণে বিএনপির নেতাকর্মীরা আবারও তাদের উপর হামলা করে। হামলার এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় জামায়াত নেতাদের দাবি, সকাল আটটার দিকে দাঁড়িপাল্লা মার্কার গণসংযোগ শেষে চকবাজারে জামায়াত কর্মী গ্রাম্য ডাক্তার জামাল ফার্মেসিতে বসলে স্থানীয় তিনজন বিএনপি কর্মী তার ফার্মেসিতে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভবিষ্যতে জামায়াতে ইসলামের পক্ষে গণসংযোগে যেতে নিষেধ করে। গ্রাম্য ডাক্তার জামাল তাদের কাছে কারণ জানতে চাইলে তাকে তারা মারধর করেন। এতে তিনি বুকেও পিঠে আঘাত পেয়ে গুরুতর আহত হন। আহত জামালকে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতাল আনতে চাইলে বিএনপি’র নেতা কর্মীরা তাকে বাসায় অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ ও জামায়াতে ইসলামের নেতা কর্মীরা গিয়ে তাকে নিয়ে চরফ্যাশনের উদ্দেশ্যে রওনা দিলে চকবাজারে স্থানের বিএনপি নেতাকর্মীরা অ্যাম্বুলেন্স সহ জামায়াতে ইসলামী’র নেতাকর্মীদের উপর হামলা করে।
এ ব্যাপারে হাসপাতালে আহত কর্মীদের দেখতে এসে ভোলা -৪ ( চরফ্যাশন ও মনপুরা) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল সাংবাদিককে বলেন, আমরা এই পৈশাচিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে জড়িত বিএনপির কর্মীদেরকে আইনের আওতায় আনতে হবে। যারা নির্বাচনীয় প্রচার, প্রচারণায় বাঁধা, বিঘ্ন ঘটাতে চায়, প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের করার দাবি করছি।
ইসলামী আন্দোলনের ভোলা দক্ষিণের সেক্রেটারি মাওলানা আব্বাসউদ্দীন বলেন, জামায়াত কর্মীদের উপর হামলার পর, হাসপাতালে চিকিৎসা নিতে আসলে প্রশাসনের সামনে ২দফা হামলার ঘটনায় ন্যাক্কারজনক ঘটনা। আমি এই হামলার সাথে যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
বিএনপি’র স্থানীয় নেতারা বিষয়টি অস্বীকার করে বলেন, জামায়াত গণসংযোগে আমাদের নেতা কর্মীদের সাথে দুর্ব্যবহার করেছে। তাদের হামলায় আমাদের অনেক নেতা-কর্মী আহত হয়েছে।
এই সংবাদ লিখার সময় চরফ্যাশন হাসপাতালের সামনে অপ্রীতিকর ঘটনা এড়াতে নৌবাহিনীকে টহল দিতে দেখা গেছে। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা বলেন, কোন পক্ষ এখনো অভিযোগ করেনি, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এএ
- ১হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩বাংলাদেশে বিনিয়োগ চেয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি
- ৪সরকার গঠন করেই তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন: খোকন তালুকদার
- ৫রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার
- ৬‘নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের’
- ৭পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৮রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ৯দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
- ১০কুষ্টিয়ার দৌলতপুরে চা দোকানির মরদেহ উদ্ধার
- ১মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ২বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৩প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৪রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৫মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৬অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৭এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ৮ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৯সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ১০ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার





পাঠকের মতামত