প্রকাশিত: মে ১২, ২০২৬ ৬:২৪ পিএম , আপডেট: মে ১২, ২০২৬ ৮:৩১ পিএম

ভোলার চরফ্যাশনে এক নুরানি, হাফজী মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমামের গলায় জুতার মালা পরিয়ে শ্লীলতাহানি ও লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১১টার দিকে চরফ্যাশন সদর রোডে উপজেলার সর্বস্তরের ওলামায়ে কেরাম ও সাধারণ জনতার উদ্যোগে এই বিশাল মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, গত শনিবার ৯ মে দিবাগত রাতে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের একটি হাফেজী ও নুরানি মাদ্রাসার শিক্ষক মুফতি আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ ওঠে। তবে এই অভিযোগের বিষয়ে কোনো আইনি তদন্ত বা তথ্য-প্রমাণ ছাড়াই স্থানীয় একটি মহল উত্তেজিত হয়ে ওই শিক্ষকের ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা ওই শিক্ষকের গলায় জুতা ও ঝাড়ুর মালা পরিয়ে তাকে জনসম্মুখে চরমভাবে অপদস্ত ও হেনস্থা করে। এই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

মঙ্গলবার সকালে চরফ্যাশন বাজারের প্রধান সড়কে কয়েক শত আলেম ও স্থানীয় জনতা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। দীর্ঘ সময় ধরে চলা এই মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন যে, বর্তমান সভ্য সমাজে একজন ধর্মীয় শিক্ষককে এভাবে জনসম্মুখে অপদস্ত করা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। তারা এই ঘটনাকে আলেম সমাজের মান-সম্মান ক্ষুণ্ণ করার জন্য একটি পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দাবি করেন।

​বক্তারা আরও উল্লেখ করেন যে, যদি কোনো ব্যক্তি অপরাধ করে থাকে তবে দেশে প্রচলিত আইন, আদালত এবং বিচার ব্যবস্থা রয়েছে। কোনো অভিযোগ উঠলেই আইন নিজের হাতে তুলে নিয়ে মব জাস্টিস বা গণপিটুনির মতো পরিস্থিতি তৈরি করা সম্পূর্ণ বেআইনি। কাউকে দোষী সাব্যস্ত করার আগেই জনসম্মুখে এভাবে সম্মানহানি করা মানবাধিকারের চরম লঙ্ঘন।

প্রতিবাদ সমাবেশ থেকে ওলামায়ে কেরাম স্থানীয় প্রশাসনকে আগামী ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে ঘটনার সাথে সরাসরি জড়িত এবং উস্কানিদাতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় তারা আরও কঠোর ও ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

বিক্ষোভ শেষে আলেমদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান এবং তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চয়তা চাওয়া হয়। একই সাথে বক্তারা সাধারণ মানুষকে যেকোনো স্পর্শকাতর বিষয়ে আবেগপ্রবণ না হয়ে এবং গুজব থেকে সজাগ থেকে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

এএ

শেয়ার

পাঠকের মতামত

সরকার গঠন করেই তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন: খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার ...

রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি টোকন ওরফে ...

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে। তবে বর্ডার ...

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ...

চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেপ্তারের একদিনের মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য মো. আফতাব ...