জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ৪, ২০২৬ ৮:৪২ পিএম , আপডেট: জুন ৪, ২০২৬ ৮:৫১ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে গাঁজাসহ ২ যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) নারায়ণপুর এলাকায় যৌথ অভিযানে মিঠুন বনিক (৩২) ও ফয়সাল আহমেদ (৩৫) কে গাঁজাসহ আটক করে পুলিশ। মিঠুন বনিক উপজেলার পাঁচকিপাড়া গ্রামের বিজয় বনিকের ছেলে এবং ফয়সাল আহমেদ একই উপজেলার পূর্ব বাড়ৈগাঁও গ্রামের মোঃ আব্দুস সাত্তারের ছেলে। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম ইশমাম ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক।

পরে আটককৃত দুজনকে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম ইশমাম।

এদিকে, রাসেল হাওলাদার (৩০) নামক এক যুবককে পৌরসভার ঢাকিরগাঁও এলাকায় গভীররাতে ঘুরাফেরা করতে দেখে পুলিশ আইনের ৩৪(৬) ধারার অপরাধে গ্রেফতার করা হয়। তার বাড়ী নারায়ণপুর এলাকায়।

থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক বলেন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাংসহ অপরাধ দমন করতে আমাদের অভিযান চলমান থাকবে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন

কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ নিয়োগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালা লঙ্ঘন এবং অযোগ্য প্রার্থীকে নিয়োগ ...

বিএসএফের আপত্তিতে মনু বাঁধের কাজ বন্ধ, বন্যাঝুঁকিতে লক্ষাধিক মানুষ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মনু নদ প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার প্রকল্প পাঁচ বছর ...

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ...

চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার ...

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা সুন্দর জাতি গঠনে বড় ...

ডেপুটি স্পিকার শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে ...