জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৭, ২০২৬ ৮:৩০ পিএম

আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত এবং পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) দিনব্যাপী শহরের বাবুরহাটস্থ তৃপ্তি হোটেলের হলরুমে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত “আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ” শীর্ষক এ কর্মশালায় কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে বায়ো পেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।

কর্মশালায় বিশেষজ্ঞরা কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়ো পেস্টিসাইড ব্যবহারের প্রয়োজনীয়তা, এর বহুমুখী উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তারা বলেন, বায়ো পেস্টিসাইড ব্যবহারের ফলে মাটির উর্বরতা অক্ষুণ্ন থাকে, ফসলের গুণগত মান বৃদ্ধি পায় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে। একই সঙ্গে এটি টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক-এর জেলা সমন্বয়ক মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেজিডি আরএম মো. সেলিম মোল্লা, ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মো. মনিরুজ্জামান খান, চাঁদপুর টেরিটোরির সেলস অফিসার মো. আলমগীর হুসাইন এবং চাঁদপুর জেলার ডিলার মো. আব্দুস সাত্তার খান।

দিনব্যাপী কর্মশালায় চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৪৫ জন মডেল কৃষক ও রিটেইলার অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা বায়ো পেস্টিসাইডের ব্যবহার, প্রয়োগ পদ্ধতি, মাঠপর্যায়ে কার্যকারিতা এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।

কর্মশালার আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি কৃষকদের পরিবেশবান্ধব কৃষি চর্চায় আরও উৎসাহিত করবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত হওয়ার পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করবে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...